আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

দুই ডজন ভারতীয়কে জোরপূর্বক ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো হয়েছে

দুই ডজন ভারতীয়কে জোরপূর্বক ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো হয়েছে

দুইদিনের সফরে এখন রাশিয়ায় অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতোমধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডিনার করেছেন মোদি, সেইসঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকও হয়েছে এই দুই নেতার মধ্যে। 


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে সরাসরি আহ্বান জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী। মস্কোতে সরকারি ভবনে মোদি পুতিনকে বলেন, যুদ্ধক্ষেত্রে কোনো সমাধান পাওয়া যায় না। 

এ ছাড়া মোদি বলেছেন, ভারত সবসময় জাতিসংঘের সনদসহ আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে সম্মান জানানোর আহ্বান জানায়। যুদ্ধক্ষেত্রে কোনো সমাধান নেই, আলোচনা ও কূটনীতির মাধ্যমে এগিয়ে যেতে হবে। ডিনারের সময় মোদি পুতিনকে এসব বলেছেন বলে ধারণা করা হচ্ছে। 

প্রতারণার মাধ্যমে ভারতীয়দের রাশিয়ান বাহিনীতে যে নেওয়া হয়েছে- সেই উদ্বেগের কথাও পুতিনকে জানিয়েছেন মোদি। সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, রাশিয়া এসব ভারতীয়কে ফিরিয়ে আনবে বলে নিশ্চিত করেছে। 


এনডিটিভি বলছে, অন্তত দুই ডজন ভারতীয়কে জোরপূর্বক ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো হয়েছে। বিভিন্ন এজেন্টের মাধ্যমে প্রতারণা করে এসব ভারতীয়কে নিয়ে যাওয়া হয়। 

২২তম ইন্দো-রাশিয়া সামিটে যোগ দিতে দুই দিনের রাশিয়া সফরে গেছেন নরেন্দ্র মোদি। সোমবার (৮ জুলাই) তিনি মস্কো বিমানবন্দরে পৌঁছান। রাশিয়া সফরের পর মোদি যাবেন অস্ট্রিয়ায়।

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদির এই সফরকে বেশ তাৎপর্যপূর্ণভাবে দেখছে পুরো বিশ্বের কূটনীতি। ভারতে তৃতীয়বার ক্ষমতায় আসার পর এটি মোদির প্রথম রাশিয়া সফর।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত