আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করা উচিত ভারতের: হর্ষবর্ধন শ্রিংলা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করা উচিত ভারতের: হর্ষবর্ধন শ্রিংলা

ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ভারতকে এখন বাংলাদেশের ক্ষমতাসীনদের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলা উচিত। কারণ প্রতিবেশী দেশের অস্থিতিশীলতা ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির ওপর সরাসরি প্রভাব ফেলে। খবর বিজনেস স্ট্যান্ডার্ডের।


বাংলাদেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় ভারতের নীতিগত অবস্থানসংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের অনুষ্ঠানে শ্রিংলা এ কথা বলেন। 


প্রতিবেদনটি সোসাইটি টু হারমোনাইজ অ্যাস্পিরেশন ফর রেসপনসিবল এনগেজমেন্ট (শেয়ার) কর্তৃক প্রস্তুত করা হয়, যা কেন্দ্রীয় সরকারের কাছে জমা দেওয়া হবে।

অনুষ্ঠানে নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা (যারা শেয়ারেরও সদস্য) বলেছেন, বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতার সরাসরি প্রভাব উত্তর-পূর্ব ভারতে নিরাপত্তা ও উন্নয়ন প্রকল্প উভয়ের ওপরই পড়েছে। ভারতকে বাংলাদেশের ক্ষমতায় থাকা বা যারা ক্ষমতায় আছে তাদের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করতে হবে। কারণ প্রতিবেশী এলাকায় স্থিতিশীলতা উত্তর-পূর্ব ভারতের নিরাপত্তা পরিস্থিতির ওপর সরাসরি প্রভাব ফেলে।


হর্ষবর্ধন শ্রিংলা আরও বলেন, আমাদের মূলত দুটি বিষয়ে উদ্বেগ রয়েছে - বাংলাদেশের ভূখণ্ড ভারতের স্বার্থের বিরুদ্ধে কোনোভাবেই ব্যবহার না করা এবং প্রতিবেশী দেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা।

শ্রিংলা বলেন, এই প্রতিবেদনের সুপারিশগুলোতে তিনটি বিষয় প্রাধান্য পেয়েছে। এগুলো হলো- বর্তমানে বাংলাদেশে নীতি নির্ধারণের জন্য কে দায়ী তা অনিশ্চিত, প্রতিবেশী দেশে স্পষ্টতই ভারতবিরোধী মনোভাব রয়েছে এবং বাংলাদেশে অর্থনৈতিক স্থিতিশীলতা এবং কর্মসংস্থান সৃষ্টি। 

প্রতিবেদনটি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত