আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

‘পলিগ্রাফ’ পরীক্ষা শুরু করলো সিবিআই

‘পলিগ্রাফ’ পরীক্ষা শুরু করলো সিবিআই

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই কলকাতার আর জি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যার মামলায় ছয়জনের পলিগ্রাফ পরীক্ষা (মিথ্যা সনাক্তকরণ পরীক্ষা) শুরু করেছে। শনিবার (২৪ আগস্ট) কলকাতার সিজিও কমপ্লেক্সে অবস্থিত সিবিআই দফতরে হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষসহ বাকিদের এই পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়। খবর ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির।


পরীক্ষার জন্য দিল্লির সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (সিএফএসএল) থেকে একটি বিশেষ দল কলকাতায় এসেছে।


মামলার প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়ের পরীক্ষা তিনি যে কারাগারে বন্দি আছেন, সেখানেই করা হবে। অন্যদিকে, সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ, ঘটনার রাতে দায়িত্বে থাকা চারজন চিকিৎসক ও এক স্বেচ্ছাসেবকের পরীক্ষা সিবিআই অফিসেই সম্পন্ন হবে।

শুক্রবার শিয়ালদহের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (এসিজেএম) আদালত এই সাতজনের পলিগ্রাফ পরীক্ষার অনুমতি দেন। সন্দীপ রায় এই পরীক্ষায় সম্মতি জানিয়েছেন।

এই পরীক্ষা একসঙ্গে হবে না। একে একে ছয়জনের পরীক্ষা আলাদাভাবে করা হবে, যা সময়সাপেক্ষ হবে।

নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রথম থেকেই সন্দীপ ঘোষসহ এই ছয়জন সিবিআইয়ের নজরে ছিলেন। সিবিআই জানতে চায়, তারা গোয়েন্দাদের যা বলছেন তা সত্য কি না। আর সে কারণেই এই পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই পরীক্ষার ফলাফল আদালতে প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে না। তদন্তের স্বার্থে এটি করা হচ্ছে।

উল্লেখ্য, এ ধরনের পরীক্ষার জন্য অভিযুক্তদের সম্মতি প্রয়োজন হয়। পলিগ্রাফ পরীক্ষা সাধারণত জিজ্ঞাসাবাদের সময় বিভিন্ন শারীরবৃত্তীয় প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে পরিচালিত হয়, যা থেকে অভিযুক্তরা মিথ্যা বলছেন কি না তা যাচাই করা যায়।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত