আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের ১০ সংসদ সদস্যের জামিন মঞ্জুর

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের ১০ সংসদ সদস্যের জামিন মঞ্জুর

পাকিস্তানের একটি সন্ত্রাসবিরোধী আদালত সোমবার দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের ১০ সংসদ সদস্যের জামিন মঞ্জুর করেছেন। আদালত থেকে এএফপির এক সাংবাদিক এ তথ্য জানান।

 

রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে একটি বড় সমাবেশে নেতৃত্ব দেওয়ার দুই দিন পর ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ওই ১০ সংসদ সদস্যসহ অন্তত ৩০ জনকে গত মঙ্গলবার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল।

সন্ত্রাসবিরোধী আদালত ওই ১০ জনকে ৩০ হাজার রুপির (১০০ ডলার) মুচলেকায় জামিন মঞ্জুর করেছেন।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বেশ কিছু অভিযোগে গত বছরের আগস্ট থেকে কারাগারে বন্দি। তিনি বলেছেন, তাকে ক্ষমতা থেকে দূরে রাখতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অভিযোগ আনা হয়েছে। এদিকে ইমরান খান বন্দি হওয়ার পর থেকে তার দল পিটিআই ব্যাপক চাপের মুখে আছে।


জামিনপ্রাপ্ত ১০ সংসদ সদস্যের কয়েকজনকে পাকিস্তানের জাতীয় পরিষদে তাদের নিজ কার্যালয় থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিক্ষোভ আইন ও সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ আনা হয়েছিল।

ওই ১০ জনের বিরুদ্ধে ‘দ্য পিসফুল অ্যাসেম্বলি অ্যান্ড পাবলিক অর্ডার অ্যাক্ট ২০২৪’ নামের এ আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। ওই সমাবেশের এক দিন আগেই এ আইন পাস করা হয়। আইনে সমাবেশের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ‘অবৈধভাবে’ সমাবেশ করা ব্যক্তিদের তিন বছর ও একই ঘটনার পুনরাবৃত্তির করলে ১০ বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে আইনটিতে। এটি বাক্‌স্বাধীনতা ও শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার খর্ব করবে বলে মনে করছেন মানবাধিকারকর্মীরা।

রোববার ইসলামাবাদের উপকণ্ঠে পিটিআই বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশের শেষের দিকে পুলিশের সঙ্গে পিটিআইয়ের কর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনার পরদিন পিটিআইয়ের কর্মীদের বিরুদ্ধে ধরপাকড় চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

‘অবিলম্বে ইমরান খানের কারামুক্তির’ দাবিতে দলের পক্ষ থেকে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল। ইমরান খানকে মুক্তি দিতে সরকারকে দুই সপ্তাহের সময় বেঁধে দেওয়া হয় বিক্ষোভ সমাবেশ থেকে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত