আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

বিস্ফোরিত পেজার বানিয়েছিল ছদ্ম ইসরায়েলি কোম্পানি!

বিস্ফোরিত পেজার বানিয়েছিল ছদ্ম ইসরায়েলি কোম্পানি!

হিজবুল্লাহকে কয়েক হাজার পেজার সরবরাহ করেছিল হাঙ্গেরিভিত্তিক বিএসি নামের একটি কোম্পানি। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বিএসি মূলত একটি ইসরায়েলি কোম্পানি। 


আরেকটু সহজ করে বললে, বিএসি আসলে ইসরায়েলি মালিকানাধীন ছদ্ম কোম্পানি। 

নাম প্রকাশে অনিচ্ছুক তিনটী গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, ইসরায়েল বিএসি ছাড়াও আরও দুটি ছদ্ম কোম্পানি তৈরি করেছিল যাতে করে যারা পেজার উৎপাদন করে তাদের পরিচয় গোপন করা যায়।

বিএসি অন্য গ্রাহকদের জন্য নিয়মিত পেজার তৈরি করার সময় হিজবুল্লাহর জন্য আলাদাভাবে কিছু পেজার তৈরি করেছিল এবং সেগুলোর মধ্যে বিস্ফোরকযুক্ত ব্যাটারি ছিল। পেজারগুলোকে ২০২২ সালের দিকে প্রথমে একটি ছোট চালানে লেবাননে পাঠানো হয়।


কিছুদিন আগে, হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল সৈয়দ হাসান নাসরুল্লাহ এক বক্তব্যে মুঠোফোনের ব্যাপক সমালোচনা করেন এবং যারা এগুলো ব্যবহার করে তাদের ইসরায়েলি এজেন্ট বলে আখ্যা দেন। এরপর থেকেই হিজবুল্লাহর কর্মকর্তারা বিএসিকে আরও বেশি পেজার তৈরির অর্ডার দেন।

হিজবুল্লাহর তিনটি সূত্র জানিয়েছে, নাসরুল্লাহ হিজবুল্লাহর ভেতরে মোবাইল ফোন নিষিদ্ধ করেন এবং বেশি বেশি পেজার ব্যবহারের ওপর জোর দেন। একই সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ আলাপ না করার নির্দেশনাও দেন তিনি। তার নির্দেশনার পর থেকে লেবাননে পেজারের চালান উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। হাজার হাজার হিজবুল্লাহ কর্মকর্তা ও সদস্যদের মধ্যে পেজারের ব্যবহার ব্যাপক বেড়ে গেছে বলেও জানিয়েছেন দুই মার্কিন গোয়েন্দা কর্মকর্তা।

যদিও হিজবুল্লাহ এই ডিভাইসগুলোকে নিজেদের প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ হাতিয়ার বলে মনে করত কিন্তু ইসরায়েলি ইসরায়েলি গোয়েন্দারা এগুলোকে রিমোট ডেটোনেটর হিসেবে ভেবেছেন। যার প্রমাণ পাওয়া গেছে গত মঙ্গলবার।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত