আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি : রিজাল ব্যাংকের সিইও’র পদত্যাগ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি : রিজাল ব্যাংকের সিইও’র পদত্যাগ

নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনায় পদত্যাগ করেছেন ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকের (আরসিবিসি) প্রধান নির্বাহী (সিইও) লরেনজো তান। শুক্রবার ব্যাংকের পক্ষ থেকে তার পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে। রিজাল ব্যাংকের পক্ষ থেকে শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
 
গত ফেব্রুয়ারিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের ১০১ মিলিয়ন মার্কিন ডলার চুরি করে হ্যাকাররা। এর মধ্যে ৮১ মিলিয়ন মার্কিন ডলার ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক করপোরেশনের মাকাতি সিটির জুপিটার শাখার মাধ্যমে উঠিয়ে নেয় জড়িতরা। এ ঘটনায় জুপিটার শাখার ব্যবস্থাপক মায়া দেগুইতোর সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসে। পরে ঘটনার তদন্তে ফিলিপাইনের সিনেটের ব্লুরিবন কমিটিকে জানিয়েছেন, ব্যাংকের উর্ধ্বতন কর্মকতারাও এতে জড়িত আছেন।

শুক্রবার ব্যাংকের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, রিজাল ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে প্রধান নির্বাহী লরেনজো তান অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট নয় বলে উঠে এসেছে। তিনি ব্যাংকের কোনো ‘নিয়ম ও নীতি ভাঙ্গেননি।’

 এতে বলা হয়, ব্যাংকের পরিচালনা বোর্ড যেন স্বাধীনভাবে ব্যাংকের ভবিষ্যৎ ধারা অব্যাহত রাখতে পারে, তা নিশ্চিত করতেই তিনি পদত্যাগ করেছেন।’

লরেনজো তান এক পৃথক বিবৃতিতে বলেছেন, ‘ব্যাংক তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিলেও আরসিবিসির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী হিসেবে ব্যাংকের ইতিহাসে এই দুখঃজনক ঘটনার পুরোপুরি নৈতিক দায় আমি নিচ্ছি। দুখঃভারাক্রান্ত হৃদয়ে আমি অনুভব করছি, আমার এখান থেকে সরে যাওয়ার  এবং অন্যত্র সেবা দেওয়ার সময় হয়েছে।’

শেয়ার করুন

পাঠকের মতামত