আপডেট :

        ম্যাকআর্থার পার্কে মাদকবিরোধী অভিযান, মাঠে এলএপিডি ও ডিইএ

        দাবানল ত্রাণ ও বেকার ভাতার অর্থ আত্মসাৎ, কারাদণ্ড পেলেন টেক্সাসের নারী

        কুকুর প্রশিক্ষকের অবহেলায় ১১ কুকুরের মৃত্যু, দোষী সাব্যস্ত যুগল

        ডেলাওয়্যারের হাসপাতালে গুলিতে নিহত ১, ফিলাডেলফিয়ায় আটক সন্দেহভাজন

        নিউইয়র্কে ঘোড়ার গাড়ি দুর্ঘটনায় ভারতীয় পর্যটকের মৃত্যু

        যুক্তরাষ্ট্র–ইরান শান্তি চুক্তি স্বাক্ষর, যুদ্ধ বন্ধের পথে দুই দেশ

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বড় ভূমিকম্পের আশঙ্কা, এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ চাপে সান আন্দ্রেয়াস ফল্ট

        স্ট্যানফোর্ড সমাবর্তনে সুন্দর পিচাইয়ের বক্তব্য চলাকালে শিক্ষার্থীদের ওয়াকআউট

        ট্রাম্পের সমালোচক হওয়ায় তদন্তের অভিযোগ নিউসমের, নজরে স্ত্রী ও সাবেক সহযোগীরা

        ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

        অরেঞ্জ কাউন্টিতে সপ্তাহজুড়ে উচ্চ ঢেউ ও বিপজ্জনক সাগরস্রোতের সতর্কতা

        ক্যালিফোর্নিয়ার সৈকতে ঘুমিয়ে থাকা দুই নারী সাগরে ভেসে গেলেন, একজনের মৃত্যু

ট্রাম্পকে হত্যা চেষ্টা পরিকল্পনা সাজানো ছিল!

ট্রাম্পকে হত্যা চেষ্টা পরিকল্পনা সাজানো ছিল!

‘ওয়াইল্ড মাদার’ ছদ্মনামে অনলাইনে শিশুদের সুস্বাস্থ্য ও লালন-পালনের ওপর ভিডিও তৈরি করেন মার্কিন নাগরিক ডেসরি। কলোরাডোর পাহাড়ি এলাকায় বসবাস করা এই নারী চান আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জিতুক।


তবে ডেসরির বাড়ি থেকে ৭০ মাইল উত্তরে ডেনভার সিটিতে বসবাসকারী আরেক নারী ক্যামিলি অবশ্য ট্রাম্পকে মোটেই পছন্দ করেন না। গত দেড় দশক ধরে ডেমোক্র্যাটিক পার্টিকে ভোট দিয়ে আসা ক্যামিলি চান, সামনের নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প হেরে যাক। 


সুতরাং রাজনৈতিক মতাদর্শের দিক থেকে মার্কিন এই দুই নাগরিকের মধ্যে যে বিস্তর ফারাক রয়েছে, সেটি বোঝাই যাচ্ছে। কিন্ত মজার ব্যাপার হলো, তারা দু’জনই মনে করেন যে, সম্প্রতি ট্রাম্পকে হত্যার যে চেষ্টা হয়েছে, সেটি আসলে সাজানো ছিল!

নির্বাচনে জয়লাভ করার কৌশল হিসেবে রিপাবলিকান পার্টির এই প্রার্থী নিজেই ঘটনাটি ঘটিয়েছেন বলেও ধারণা তাদের। কিন্তু সম্পূর্ণ বিপরীত মতাদর্শের দু’জনের মধ্যেই একইরকম ধারণা কীভাবে তৈরি হলো?


উত্তরটা হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যম। তারা দু’জনই বলেছেন যে, ট্রাম্পের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন সব তথ্য পেয়েছেন, যেগুলো দেখে মনে হয়েছে হামলার ঘটনা দু’টি আসলে সাজানো ছিল।

নির্বাচনের আগে অবশ্য প্রার্থীদের বিষয়ে এমন ‘ষড়যন্ত্র তত্ত্বে’র বিষয়টি মোটেও নতুন কিছু নয়। বিশেষ করে, মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে নির্বাচনের আগে নানান ধরনের গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব আগেও ছড়াতে দেখা গেছে।

ডেসরি ও ক্যামিলির কথার সূত্র ধরে বিবিসি এবারের নির্বাচনকে সামনে রেখে ছড়ানো ‘ষড়যন্ত্র তত্ত্ব’ বিশেষত প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ছড়ানো তথ্যগুলো খতিয়ে দেখেছে। 

এক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এমন অসংখ্য পোস্ট বিবিসি খুঁজে পেয়েছে, যেখানে কোনো ধরনের তথ্য-প্রমাণ ছাড়াই বলা হচ্ছে যে, মি. ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনা দু’টি পুরোপুরি সাজানো ছিল।

ওইসব পোস্টের লাখ লাখ ভিউ দেখা যাচ্ছে, অনেকে শেয়ারও দিচ্ছেন। পোস্টের অনেক গুলোই ছড়ানো হয়েছে ট্রাম্প বিরোধীদের অ্যাকাউন্ট থেকে। এরমধ্যে বেশ কিছু অ্যাকাউন্ট পাওয়া গেছে যেগুলো দেখে মনে হয়েছে যে, তারা আগে খুব একটা ভুয়া খবর ছড়াননি।

তবে নিয়মিতভাবে ভুয়া খবর ছড়ান, এমন অ্যাকাউন্টও দেখা গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এসব গুজব ছড়ানো রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মালিকানায় থাকা কোম্পানিগুলো কী করছে?

তারা সব সময়ই দাবি করে আসছে যে, ভুয়া ও ক্ষতিকর কনটেন্ট কমানোর পাশাপাশি ব্যবহারকারীকে সুরক্ষায় তাদের নিজস্ব ব্যবস্থা ও গাইডলাইন রয়েছে। কিন্তু বাস্তবে সেগুলো কতটা কাজে আসছে?

বিষয়টি নিয়ে বিবিসি’র পক্ষ থেকে এক্সে’র (সাবেক টুইটার) সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তারা কোনো জবাব দেয়নি। 

দুই মাসে দু'বার হত্যাচেষ্টা

মাত্র দুই মাসের ব্যবধানে দু'বার হত্যাচেষ্টার শিকার হয়েছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে প্রথমবার হত্যা চেষ্টা হয়েছিল গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে।

তখন পেনসিলভানিয়ায় এক সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছিল। সেই সময় অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন সাবেক এই প্রেসিডেন্ট। তিনি বেঁচে গেলেও হামলাকারীর গুলিতে অন্য এক ব্যক্তি নিহত হন। এছাড়া দু'জন গুরুতর আহতও হন।  

হামলার পর হামলাকারীর নাম প্রকাশ করেছিল তদন্তকারী সংস্থা এফবিআই। বলা হয়েছিল তার নাম থমাস ম্যাথিউ যার, বয়স মাত্র ২০ বছর। অন্যদিকে, হামলার ঘটনার পর সাবেক এই প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা 'সিক্রেট সার্ভিসে'র সক্ষমতা ও দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল।

পরে সমালোচনার মুখে বাহিনীটির প্রধান পদত্যাগ করেছিলেন। এছাড়া বাহিনীর অন্তত পাঁচজন সদস্যকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছিল। এ ঘটনার দুই মাসের মাথায় আবারও হত্যা চেষ্টার শিকার হন ডোনাল্ড ট্রাম্প।

এবার তার ওপর হামলার চেষ্টা হয় ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচ এলাকায় অবস্থিত একটি গলফ ক্লাবে। নিজের মালিকানাধীন ওই মাঠে ট্রাম্প তখন গলফ খেলছিলেন। তবে তার কোনো ক্ষতি হয়নি। হামলার আগেই ঘটনা টের পেয়ে মি. ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। 

হত্যা চেষ্টার সঙ্গে জড়িত সন্দেহে রায়ান ওয়েসলি রুথ নামে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তিকে আটক করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঘটনাস্থল থেকে ‘একে-৪৭’ সদৃশ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় বলেও জানান কর্মকর্তারা।

রুথের বয়স ৫৮ বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার যে অ্যাকাউন্ট রয়েছে, সেগুলো থেকে জানা যায় যে, তিনি ইউক্রেনের পক্ষে বিদেশি যোদ্ধা সংগ্রহের কাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। 

রুথ ২০২৩ সালে নিউইয়র্ক টাইমসকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন বলেও মার্কিন সংবাদ মাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয়। সেই খবর থেকে জানা যাচ্ছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর তিনি স্বেচ্ছাসেবক হিসেবে ইউক্রেনেও গিয়েছিলেন। যদিও তখন তার তেমন কোনো সামরিক অভিজ্ঞতা ছিল না।

পরে যুক্তরাষ্ট্রে ফিরে রুথ রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের হয়ে যুদ্ধ করার জন্য স্বেচ্ছাসেবী যোদ্ধা খোঁজার চেষ্টা করেন।

 ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে ছিলেন এমন একজন সিক্রেট সার্ভিস বাহিনীর সাবেক কর্মকর্তা বেরি ডোনাডিও বিবিসিকে বলেন, রুথের কাছ থেকে যে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে, সেটি দিয়ে ৮০০ মিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানা সম্ভব। তথ্যসূত্র: বিবিসি

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত