আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

কমলা হ্যারিসের সঙ্গে মুখোমুখি আরেক দফা বিতর্কের প্রস্তাব প্রত্যাখ্যান

কমলা হ্যারিসের সঙ্গে মুখোমুখি আরেক দফা বিতর্কের প্রস্তাব প্রত্যাখ্যান

রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে মুখোমুখি আরেক দফা বিতর্কের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ২১ সেপ্টেম্বর শনিবার সিএনএন প্রস্তাবিত বিতর্কটি প্রত্যাখ্যান করেন তিনি ।  ট্রাম্পের প্রত্যাখ্যানের কয়েক ঘণ্টা আগে কমলার নির্বাচনী প্রচার শিবিরের পক্ষ থেকে ২৩ অক্টোবরের বিতর্কটি নিশ্চিত করা হয়েছিল। কমলার প্রচার শিবিরের চেয়ার জেন ও'ম্যালি ডিলন এক বিবৃতিতে বলেছিলেন, ভাইস প্রেসিডেন্ট হ্যারিস ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আরেকবার বিতর্কে অংশে নেওয়ার জন্য প্রস্তুত। তিনি সিএনএনের পক্ষ থেকে ২৩ অক্টোবর বিতর্কের আমন্ত্রণ গ্রহণ করেছেন। এ বিতর্কে অংশ নিতে ট্রাম্পের কোনো সমস্যা থাকার কথা নয়।
এ বিবৃতির কয়েক ঘণ্টা পর নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের উইলমিংটন শহরের এক নির্বাচনী জনসভায় কমলার সঙ্গে দ্বিতীয় বিতর্কের প্রস্তাব বাতিল করে দেন ট্রাম্প। সেখানে ট্রাম্প বলেন, আরেকটি বিতর্কের সবচেয়ে বড় সমস্যা হলো সময়স্বল্পতা। ভোটগ্রহণ এরই মধ্যে শুরু হয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর। কিন্তু গত শুক্রবার থেকে কোনো কোনো অঙ্গরাজ্যে সশরীরে অগ্রিম ভোটগ্রহণ শুরু হয়েছে।
কমলা ও ট্রাম্প প্রথম মুখোমুখি বিতর্কে অংশ নেন গত ১০ সেপ্টেম্বর। এবিসি নিউজ আয়োজিত এই বিতর্কে কমলা জিতেছেন বলে উল্লেখ করা হয়েছে বিভিন্ন জরিপে। এর পর থেকে কমলার সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় বিতর্ক নিয়ে অনাগ্রহ প্রকাশ করে আসছেন ট্রাম্প।  

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত