আপডেট :

        নিখোঁজের রহস্যের মধ্যেই প্রাইমারিতে জয়ী কংগ্রেসম্যান, পাশে ট্রাম্প

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

        যুদ্ধবিরতি আলোচনা থমকে, নতুন হামলায় জড়াল যুক্তরাষ্ট্র ও ইরান

        উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি আরও ১৬ বছর বাড়াতে আনুষ্ঠানিক আবেদন কানাডার

        গোয়েন্দা প্রধান হিসেবে বিল পুল্টেকে বেছে নিলেন ট্রাম্প, শুরু বিতর্ক

        নিরাপত্তা জোরদার করে ফের আয়োজন হোয়াইট হাউস সংবাদদাতা ডিনার

        ট্রাম্প প্রশাসন ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল করল

        ভোটের আগে শেষ প্রচারে মেয়র-গভর্নর প্রার্থীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় স্কাইডাইভিং দুর্ঘটনায় তাহিতির এক ব্যক্তির মৃত্যু

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪.১ মাত্রার ভূমিকম্প

        অস্ট্রেলিয়ার আউকাস সাবমেরিন চুক্তি নিয়ে জনঅর্থায়নে স্বাধীন তদন্ত শুরু

        প্রায় এক বছর পর নিউ মেক্সিকোর বনে ল্যাবকর্মীর মরদেহ উদ্ধার

        যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা উদযাপনের কেন্দ্রে নিজেকে তুলে ধরছেন ট্রাম্প

        আইওয়ায় পারিবারিক বিরোধে গুলিতে নিহত ৬, পরে আত্মহত্যা সন্দেহভাজনের

        ক্যালিফোর্নিয়ায় নতুন কর্মসংস্থান শর্ত চালু, খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে লাখো মানুষ

        লস এঞ্জেলেসে ব্যালট পুড়িয়ে ও ভোটকেন্দ্রে ভাঙচুর, নির্বাচনে হস্তক্ষেপের আশঙ্কা

        হাওয়াইয়ে তিনজনকে হত্যার অভিযোগে এক ব্যক্তি অভিযুক্ত

        মিয়ানমারে বিস্ফোরকভর্তি ভবনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪৫ জনের বেশি

        যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি চুক্তিতে নতুন শর্ত ট্রাম্পের

        ট্রাম্পের ১৮০ কোটি ডলারের তহবিল বাতিলের দাবি পেন্সের

আরেকটি গাজা হিসেবে দেখতে চায় না বিশ্ববাসী’

আরেকটি গাজা হিসেবে দেখতে চায় না বিশ্ববাসী’

কঠোর নিরাপত্তায় জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন শুরু হয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে এই অধিবেশন শুরু হয়।


সোমবার (২৩ সেপ্টেম্বর) লেবাননে হিজবুল্লাহর হাজারখানেক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলার প্রেক্ষিতে মহাসচিব বলেন, ‘লেবানন যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। লেবাননের জনগণ, গাজার জনগণ, বিশ্ববাসী লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দেখতে চায় না।’


সুদানে গত বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। সেনাবাহিনী এবং আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে চলছে এই দ্বন্দ্ব। গুতেরেস এই দ্বন্দ্বকে ‘নিষ্ঠুর ক্ষমতার দ্বন্দ্ব’ হিসেবে উল্লেখ করে অবিলম্বে এর অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন।

গুতেরেস আরও বলেন, দায়মুক্তি, বৈষম্য ও অনিশ্চয়তার কারণে বর্তমান বিশ্বের এই অবস্থা। এভাবে চলতে পারে না। সারা বিশ্ব আমাদের (জাতিসংঘ) দিকে তাকিয়ে আছে। চলুন আমরা বিশ্ববাসীর কাছে মূল্যবোধ, নৈতিকতার প্রকৃত আদর্শ হয়ে উঠি। যাতে ইতিবাচক কাজের জন্য মানুষ আমাদের মনে রাখে। 


মহাসচিব বলেন, বৈশ্বিক অবস্থা স্থিতিশীল নয়। প্রতিবন্ধকতা থাকবেই। তবে এই প্রতিবন্ধকতা আলোচনা করেই সমাধান করা যাবে। 

অধিবেশনে বিশ্বনেতারা বক্তব্য রাখছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বক্তব্য রেখেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত