আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

ইরানের হুমকি নিয়ে ট্রাম্পকে আগেই সতর্ক করা হয়েছিলো

ইরানের হুমকি নিয়ে ট্রাম্পকে আগেই সতর্ক করা হয়েছিলো

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ইরানের ‘বাস্তবিক ও সুনির্দিষ্ট’ হুমকির ব্যাপারে সতর্ক করেছিলেন গোয়েন্দারা। ট্রাম্পের প্রচারশিবির মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। খবর বিবিসি।


বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রকে অস্থিতিশীল করা এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় ইরান ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছে। ফলে ইরানের কাছ থেকে ট্রাম্পের প্রাণনাশের হুমকি আছে বলে তাকে অবহিত করেছিলেন গোয়েন্দারা।


তবে যে হুমকির কথা বলা হচ্ছে, সেটি নতুন নাকি আগে যে হুমকি সামনে এসেছিল সেটিই- এ বিষয়টি তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

ইরান সরকার তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে তেহরান এর আগে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে।


ট্রাম্প বুধবার স্যোশাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লিখেছেন, ‘ইরানের কাছ থেকে আমার জীবনের জন্য বড় ধরনের হুমকি আছে। তারা এরই মধ্যে সে চেষ্টা করেছেও। তবে তা সফল হয়নি। কিন্তু তারা আবারও চেষ্টা করবে।’

হামলাকারী তাকে হত্যার ইচ্ছা নিয়েই হামলা চালিয়েছিল বলে ট্রাম্প উল্লেখ করেন। তাকে দুইবার হত্যা করার চেষ্টা চলেছে।

প্রথমবার পেনিসিলভেনিয়া রাজ্যে নির্বাচনি প্রচার চলাকালে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপর আরেক ঘটনায় ট্রাম্পকে হত্যা চেষ্টায় এক ব্যক্তি গলফ কোর্সে ওঁৎ পেতে ছিল বলে গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন।

ট্রাম্পের প্রচারশিবিরের যোগাযোগ পরিচালক স্টিভেন শেং এক বিবৃতিতে বলেছেন, ‘গত কয়েকমাস ধরে এসব ক্রমাগত ও সমন্বিত হামলার মাত্রা বৃদ্ধি পেয়েছে বলে লক্ষ্য করেছেন গোয়েন্দা কর্মকর্তারা। আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সব বিভাগে কর্মকর্তারা ট্রাম্পকে সুরক্ষিত রাখা এবং নির্বাচনকে সবরকম হস্তক্ষেপমুক্ত রাখতে কাজ করে যাচ্ছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত