আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

যুক্তরাষ্ট্রে হারিকেন হেলেনের তাণ্ডব

যুক্তরাষ্ট্রে হারিকেন হেলেনের তাণ্ডব

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় রাজ্য ফ্লোরিডা এবং জর্জিয়ায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে দেশটির ইতিহাসে অন্যতম শক্তিশালী হারিকেন ‘হেলেন’। এতে অন্তত ৩৩ জন নিহত এবং প্রায় ৪০ লাখের বেশি ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।


স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টা ১০ মিনিটে ঘূর্ণিঝড়টি ফ্লোরিডার বিগ বেন্ড অঞ্চলে আঘাত হানে।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৪ ক্যাটাগরির এই শক্তিশালী ঘূর্ণিঝড়টি দেশটির উপকূলীয় এলাকায় বিস্তৃত অঞ্চলজুড়ে বিশৃঙ্খল অবস্থা তৈরি করেছে। এতে করে ফ্লোরিডা উপকূলের টাম্পা, ন্যাপলস ও সেন্ট পিটার্সবার্গ এলাকায় বহু নৌযান উল্টে আছে। রাস্তার ওপর অনেক গাছ উপড়ে পড়েছে। অনেক জায়গায় যানবাহন পানিতে আটকা রয়েছে এবং কিছু জায়গায় রাস্তাঘাট তলিয়ে গেছে।

মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, হারিকেন হেলেন ২২৫ কিমি বেগে ফ্লোরিডা উপকূলে আছড়ে পড়ে। শুক্রবার প্রথম প্রহরে পাশের রাজ্য জর্জিয়ার দিকে ধেয়ে যাওয়ার সময় এটি দুর্বল হয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়। এ ছাড়া বিকেলের দিকে ঝড়টি একটি গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপে পরিণত হয়। তখন এর বাতাসের গতি ছিল ৫৫ কিলোমিটার। তারপর টেনেসি ও কেন্টাকির ওপর দিয়ে এটি ধীরে বয়ে যায়।


সংস্থাটি আরও জানিয়েছে, হারিকেন হেলেনের প্রভাবে ভারি বৃষ্টিপাতে দক্ষিণ অ্যাপালাচিয়ানে বিপর্যয়কর বন্যা তৈরি হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র জানিয়েছিল, স্থানীয় সময় এটি শুক্রবার রাত ১১টার দিকে ফ্লোরিডায় আঘাত হানতে পারে। গতকাল শুক্রবার প্রায় ২০ লাখের বেশি ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎ–বিচ্ছিন্ন ছিল।

ফ্লোরিডায় আঘাত হানার সময় হেলেনের বাতাসের গতি ছিল ঘণ্টায় ২২৫ কিলোমিটার। পরে জর্জিয়ার ওপর দিয়ে উত্তরে অগ্রসর হওয়ার সময় হারিকেনটি দুর্বল হয়ে পড়ে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত