আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

এবার লাহোরে সেনা মোতায়েন, গুলি করার অনুমতি

এবার লাহোরে সেনা মোতায়েন, গুলি করার অনুমতি

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই'র ব্যাপক বিক্ষোভের মধ্যে ইসলামাবাদের পর এবার সেনা মোতায়েন করা হয়েছে লাহোরে। পিটিআই সমর্থকেরা লাহোরের মিনার-ই-পাকিস্তানে বিক্ষোভের পরিকল্পনা করার পর এই সেনা মোতায়েন হলো।


পাঞ্জাব সরকার সেনা মোতায়েনের আদেশ জারি করে জানিয়েছে, আইন-শৃঙ্খলা বজায় রাখতে কিছু 'ব্যবস্থা গ্রহণের' অনুমতি দেওয়া হয়েছে।


স্থানীয় সংবাদমাধ্যম বলছে, মুদ্রাস্ফীতি হ্রাস, বিচারবিভাগের স্বাধীনতা এবং ইমরানের মুক্তির দাবিতে পিটিআই তাদের পরিকল্পিত বিক্ষোভকে 'ডু অর ডাই' বলে অভিহিত করেছে। এমন প্রেক্ষাপটে ১৪৪ ধারার অধীনে সমাবেশের উপর নিষেধাজ্ঞার সঙ্গে লাহোরের সমস্ত প্রবেশপথ এবং প্রস্থান পয়েন্টগুলোতে ভারী ব্যারিকেডও দেওয়া হয়েছে।

পাঞ্জাবের স্বরাষ্ট্র বিভাগের জারি করা আদেশে উল্লেখ করা হয়েছে, পাঞ্জাবের বিমানবন্দর, রুট, ভেন্যু, বাসস্থান ইত্যাদির আশেপাশে সশস্ত্র বাহিনী, অসামরিক সশস্ত্র বাহিনী ও পুলিশ মোতায়েন করা হচ্ছে। যাতে আইন-শৃঙ্খলা বজায় রাখা যায় এবং আসন্ন সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলন চলাকালীন বিদেশি প্রতিনিধিদের সুরক্ষা দেওয়া যায়।


আদেশে সশস্ত্র বাহিনীকে আগ্নেয়াস্ত্র ব্যবহারসহ পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ কমান্ডারের সঙ্গে পরামর্শ করে সশস্ত্র বাহিনী মোতায়েনের সঠিক রূপরেখা নির্ধারণ করবেন স্থলভাগে থাকা সামরিক কমান্ডার।

বলা হয়েছে, নানা বিষয় মাথায় রেখে সতর্কতামূলক গুলি চালানো যেতে পারে। পরিস্থিতি এবং হুমকির আনুপাতিক হারে ন্যূনতম শক্তি প্রয়োগ করা হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত