আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

নিজামীর ফাঁসির বিরুদ্ধে ফের সরব এরদোগান

নিজামীর ফাঁসির বিরুদ্ধে ফের সরব এরদোগান

বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের সমালোচনা করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান বলেছেন, একটি মুসলিম দেশে মুসলিমরাই আজ নিপীড়িত।

বৃহস্পতিবার আঙ্কারায় এক অনুষ্ঠানে এরদোগান এ মন্তব্য করেন।

এরপরই ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতকে সলাপরামর্শের জন্য আঙ্কারায় ডেকে পাঠায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।

১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারের স্বচ্ছতা নিয়ে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রশ্ন তুললেও এই প্রথম কোনো দেশ এ ঘটনায় রাষ্ট্রদূতকে ফেরত নিল।

আঙ্কারায় ‘তুরস্কের রাজনৈতিক ইতিহাসে জাতীয় ইচ্ছা’ শীর্ষক অনুষ্ঠানে এরদোগান বলেন, ‘এটা মনযোগ আকর্ষণ না করে পারে না যে এমন একটি দেশে একজন ইসলামি নেতাকে ফাঁসি দেয়া হয়েছে যে দেশটি মূলত মুসলিম অধ্যুষিত এবং (সেখানে) মুসলিমরাই নিপীড়িত।’

‘আমরা নিপীড়িতের কণ্ঠস্বর হতে চাই,’ বলেন এরদোগান।

বিদেশে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান নিজামীর ফাঁসির প্রতিবাদ জানালেও এরদোগানই হচ্ছেন সবচেয়ে ক্ষমতাধর কোনো নেতা যিনি এ নিয়ে সবর হলেন।

নিজামীর ফাঁসি প্রসঙ্গে অনুষ্ঠানে এরদোগান বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে নিপীড়িত সম্প্রদায়ের পাশে যেসব দেশ দাঁড়ায় না তাদের সাথে নেই তুরস্ক।

এর  আগে গত শুক্রবার এক অনুষ্ঠানে এরদোগান বলেছিলেন, মাওলানা নিজামী কোনো অন্যায় করতে পারেন বলে তিনি বিশ্বাস করেন না।

শেয়ার করুন

পাঠকের মতামত