আপডেট :

        অবৈধ বর্জ্য তদন্তে মিলল মাদক কারখানা, জব্দ ৮০০ পাউন্ডের বেশি মেথ

        হাসপাতালের নামে প্রতারণা, সতর্ক করল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

        গোপন নথি রাখার দায় স্বীকার করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা জন বোল্টন

        লস এঞ্জেলস দাবানল মামলায় বিচার ভেস্তে গেল, ফের বিচার হবে

        বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে টিপস সংস্কৃতি নিয়ে ক্ষুব্ধ বিদেশি ফুটবল ভক্তরা

        এলএইউএসডির নতুন সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেস চেইট

        বারব্যাঙ্ক বিমানবন্দর হয়ে ভ্রমণকারী এক ব্যক্তির হাম শনাক্ত, সতর্কতা জারি

        ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে যাবে আইএইএ, জানালেন সংস্থার প্রধান

        বাড়ির দাম কমানোর ঐতিহাসিক বিলে সই স্থগিত করলেন ট্রাম্প

        ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৭.৬ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

        আমেরিকার ২৫০তম স্বাধীনতা উদযাপন শুরু, ন্যাশনাল মলে ট্রাম্পের বিশাল সমাবেশ

        লস এঞ্জেলেসে তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি

        লস এঞ্জেলেসে প্রকাশ্যে বৃদ্ধা পথবিক্রেতাকে মারধর, ক্ষোভ ও নিন্দার ঝড়

        হরমুজে আটকে পড়া নাবিকদের উদ্ধার করবে জাতিসংঘ

        টেক্সাসে আইসিইবিরোধী বিক্ষোভে হামলা: ৮ জনের মোট ৪৫০ বছরের কারাদণ্ড

        ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে চাপ, কংগ্রেসে ঐতিহাসিক প্রস্তাব পাস

        নিউইয়র্ক ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানি-সমর্থিত প্রার্থীদের বড় জয়

        অ্যানাহাইমের গুদাম থেকে ২২ লাখ ডলারের বেশি চুরি হওয়া পণ্য উদ্ধার

        ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

নির্বাচনের আগে উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষা

নির্বাচনের আগে উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষা

কয়েকদিন আগেই আইসিবিএম ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল উত্তর কোরিয়া। দেশটি এবার কম দূরত্বের প্রচুর মিসাইল ছুড়েছে। খবর ডয়চে ভেলের। 


প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার নতুন আইসিবিএম মিসাইল যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে উত্তর কোরিয়া যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তা দেশটি পর্যন্ত গিয়ে আঘাত হানতে পারবে না। 


দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার এসব মিসাইল পরীক্ষার কথা জানিয়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, এই মিসাইল পরীক্ষার ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্র বলছে, উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফলে তাদের বিপদের কোনো সম্ভাবনা নেই। একটি বিবৃতিতে মার্কিন ইন্দো-প্যাসিফিক কম্যান্ড জানিয়েছে, আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। তা খতিয়ে দেখছি। তবে আমাদের আশু বিপদের কোনো সম্ভাবনা নেই। 


কয়েকদিন আগেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের নতুন ইন্টার কন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইলের (আইসিবিএম) পরীক্ষা তত্বাবধান করেন। এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র গিয়ে আঘাত হানতে সক্ষম। 

এর জবাবে যুক্তরাষ্ট্র রোববার দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে বিমান মহড়ায় যোগ দেয়। সেখানে মার্কিন বি-ওয়ানবি বোমারু বিমান অংশ নেয়।

এদিকে আজ মঙ্গলবার কিমের বোন কিম ইয়ো জং অভিযোগ করেছেন, পিয়ংইয়ং-এর প্রতিদ্বন্দ্বীরা আগ্রাসী সামরিক মনোভাব দেখাচ্ছে। 

ডয়চে ভেলে বলছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে ২০২২ থেকে পিয়ংইয়ং সমানে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে যাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার উদ্দেশ্য হলো, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে আমেরিকার মনোযোগ আকর্ষণ করা।

সোমবার ক্রেমলিনে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করেন। সেদিনই তারা এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত