আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

বিটকয়েন: সর্বকালের সর্বোচ্চ ১ লাখ ডলার ছাড়ালো

বিটকয়েন: সর্বকালের সর্বোচ্চ ১ লাখ ডলার ছাড়ালো

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পর থেকে হু হু করে বেড়েই চলছে শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের (বিটিসি) মান। এবার সর্বকালের সর্বোচ্চ ১ লাখ ডলারের মাইলফলক স্পর্শ করলো বিটকয়েন।


বাইন্যান্স প্ল্যাটফর্মের তথ্য অনুসারে, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোরের দিকে বিটকয়েনের মান ১০১০০০ ডলারে পৌঁছে যায়। দাম বৃদ্ধির হার ক্রিপ্টো মুদ্রা ৪.৪৯ শতাংশ।

মার্কিন নির্বাচনের আগে বিটকয়েনের মান সর্বোচ্চ ৭৩ হাজার ডলারে উঠেছিল। সমসাময়িক সময়েও এই কারেন্সির দর ছিল ৬০ হাজার ডলারের ঘরে।

বাইন্যান্সের আপডেট তথ্য বলছে, মার্কিন নির্বাচনের পরপরই ৭ নভেম্বর হঠাৎ করে ক্রিপ্টোকারেন্সি বাজারে বিটকয়েনের দাম ৯ দশমিক ৩০ শতাংশ বেড়ে ৭৬ হাজার ডলার ছাড়িয়ে যায়। ১০ নভেম্বর সব রেকর্ড ভেঙ্গে ৮০,০০০ ডলারে পৌঁছে যায়। পরে ২১ নভেম্বর আগের সব রেকর্ড ভেঙে ৯৬৫৬৭ ডলারে পৌঁছেছে বিটকয়েনের মান।

বিশেষজ্ঞরা সম্প্রতি রুশ বার্তা সংস্থা তাস'কে বলেছিলছে, বিটকয়েন আগামী দিনগুলোতে সহজেই ১ লাখ ডলারে পৌঁছাতে পারে। বর্তমান বৃদ্ধির পর্যায়ে থাকলে ৩ লাখ ডলারে পৌঁছানোও অবাক করার মতো কিছু হবে না।

বিশ্লেষকদের মতে, ক্রিপ্টোকারেন্সির দাম বাড়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে- ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রকে একটি বৈশ্বিক ক্রিপ্টোকারেন্সি হাবে পরিণত করার উচ্চাভিলাষী পরিকল্পনা এবং ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিয়ন্ত্রক নীতি পর্যালোচনা।

বিনিয়োগকারীদের ক্রিপ্টোকারেন্সির প্রতি আকর্ষণের আরেকটি কারণ হলো, বিটকয়েন ভূ-রাজনৈতিক সংকটের সময়েও প্রতিরক্ষামূলক সম্পদ হিসাবে কাজে আসছে।

ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তার মাধ্যমে এর দাম ওঠা-নামা করে। ২০০৮ সালের নভেম্বরে সাতোশি নাকামোতো ছদ্মনামে বিটকয়েন কারেন্সি মার্কেটে প্রকাশ করা হয়।

ক্রিপ্টো মার্কেট বিশ্লেষকরা বলছেন, বিটকয়েনের মূল্যবৃদ্ধির গতি ঐতিহাসিকভাবে ক্রিপ্টো কারেন্সির জন্য আরও লাভের সংকেত দেয়। অদূর ভবিষ্যতে ক্রমাগত এর দাম বাড়তে পারে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত