আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

এবারে গ্রিনল্যান্ডের মালিকানা চাইলেন ট্রাম্প!

এবারে গ্রিনল্যান্ডের মালিকানা চাইলেন ট্রাম্প!


৬০০ বছরেরও বেশি সময় ধরে ডেনমার্কের অংশ হয়ে থাকা বিশাল আর্কটিক দ্বীপ গ্রিনল্যান্ডের 'মালিকানা ও নিয়ন্ত্রণ' নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গ্রিনল্যান্ডের 'মালিকানা ও নিয়ন্ত্রণ' প্রয়োজন বলে মন্তব্য করেছেন।


১৯৭৯ সালে স্বায়ত্তশাসন লাভ করা সত্ত্বেও গ্রিনল্যান্ড বৈদেশিক বিষয়, নিরাপত্তা এবং আর্থিক বিষয়ে ডেনমার্কের ওপর নির্ভরশীল। অঞ্চলটি ইউরেনিয়াম, সোনা, তেল এবং গ্যাসের বিশাল মজুদাগার হিসেবে পরিচিত।


স্থানীয় সময় রোববার (২২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, জাতীয় নিরাপত্তা ও বিশ্বজুড়ে স্বাধীনতার স্বার্থে যুক্তরাষ্ট্র মনে করে গ্রিনল্যান্ডের মালিকানা ও নিয়ন্ত্রণ একান্ত প্রয়োজন।

এর আগে ১৯৪৬ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানও গ্রিনল্যান্ড কেনার জন্য ডেনমার্ককে ১০০ মিলিয়ন ডলারের স্বর্ণের প্রস্তাব দেন।

২০১৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বীপটি কেনার আগ্রহ প্রকাশ করেন। যার ফলে ওয়াশিংটন ও কোপেনহেগেনের মধ্যে একটি সংক্ষিপ্ত ‘কূটনৈতিক ফাটল’ সৃষ্টি হয়। এমনকি সে সময় ট্রাম্পকে ডেনমার্কে রাষ্ট্রীয় সফরও বাতিল করতে হয়।

এদিকে নতুন করে ট্রাম্পের এমন মন্তব্যের জবাবে আজ সোমবার দ্বীপটির প্রধানমন্ত্রী মুতে এগেদে 'গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়' বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, 'গ্রিনল্যান্ড আমাদের। আমরা বিক্রির জন্য নই এবং কখনো বিক্রয়ের জন্য থাকব না।' তিনি স্বাধীনতার জন্য গ্রিনল্যান্ডের লোকদের দীর্ঘ সংগ্রামের কথাও মনে করিয়ে দেন।

গত শনিবারও (২১ ডিসেম্বর) মিত্রদেশ পানামার কাছ থেকে পানামা খাল ‘দখলের হুমকি’ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, খাল ব্যবহার করতে মার্কিন জাহাজের ওপর ‘মাত্রাতিরিক্ত’ শুল্ক আরোপ অব্যাহত রাখলে ওয়াশিংটন খালের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করতে পারে। এছাড়া সম্প্রতি ট্রাম্প পরামর্শ দিয়েছিলেন, কানাডা আমেরিকার ৫১তম রাজ্য হতে পারে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত