আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

ট্রুডোর উত্তরসূরি নির্বাচন ৯ মার্চ

ট্রুডোর উত্তরসূরি নির্বাচন ৯ মার্চ

ছবিঃ এলএবাংলাটাইমস

কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি আগামী ৯ মার্চ নতুন নেতা নির্বাচন করবে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার দলের পক্ষ থেকে এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।

ট্রুডো পদত্যাগের ঘোষণা দেওয়ায় আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন নেতা বেছে নেবে লিবারেল পার্টি। অবশ্য জনমত জরিপে দলটি এ নির্বাচনে দুর্বল অবস্থানে রয়েছে।

৯ বছর ক্ষমতায় থাকার পর গত সোমবার পদত্যাগের ঘোষণা দেন ট্রুডো। জনমত জরিপে দলের বাজে অবস্থা উঠে আসার পর দায়িত্ব ছাড়তে চাপে ছিলেন তিনি।

ট্রুডো বলেছেন, দলের নতুন প্রধান নির্বাচিত হওয়ার আগপর্যন্ত প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করে যাবেন তিনি। নতুন নেতৃত্ব নির্বাচন নিয়ে আলোচনা ও প্রাথমিক নিয়মকানুন নিয়ে কাজ শুরু করতে বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠকে বসে দলের জাতীয় পরিচালনা পর্ষদ।

 এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত