আপডেট :

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

ইরানের নেতাকে একটি চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের নেতাকে একটি চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের নেতাকে একটি চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে তিনি আশা প্রকাশ করেছেন, তেহরান ওয়াশিংটনের সাথে আলোচনায় বসবে। শুক্রবার (৭ মার্চ) ফক্স বিজনেসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই এ কথা জানিয়েছেন।


ট্রাম্প জানান, তিনি ইরানের সাথে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করতে চান এবং গতকাল বৃহস্পতিবার ইরানের নেতৃত্বকে একটি চিঠি পাঠিয়েছেন।


সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'আমার মনে হয়, তারা এই চিঠিটি পেতে চায়।' 'আমি (চিঠিতে) বলেছিলাম, আমি আশা করি আপনি আলোচনায় বসবেন, কারণ এটি ইরানের জন্য অনেক ভালো হবে।'

তিনি আরও বলেন, 'ইরানকে মোকাবেলা করার দুটি উপায় আছে : সামরিকভাবে, অথবা আপনি একটি চুক্তি করুন। আমি একটি চুক্তি করতে পছন্দ করব, কারণ আমি ইরানকে আঘাত করতে চাই না। তারা মহান মানুষ। অন্য বিকল্প হলো, আমাদের কিছু একটা করতে হবে। কারণ তুমি আর একটা পারমাণবিক অস্ত্র তৈরি করতে দিতে পারো না।'


ট্রাম্পের এমন বক্তব্য নিয়ে মন্তব্যের অনুরোধ করা হলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পায়নি রয়টার্স। হোয়াইট হাউসও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো অনুরোধের জবাব দেয়নি।

প্রতিবেদনে সংবাদ সংস্থাটি জানিয়েছে, চিঠিটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উদ্দেশ্যে লেখা বলে মনে হচ্ছে।

জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প মার্কিন পররাষ্ট্রনীতিতে ব্যাপক পরিবর্তন এনেছেন। রাশিয়ার প্রতি সমঝোতামূলক অবস্থান গ্রহণ করেছেন।

ট্রাম্প তার প্রথম মেয়াদে  ২০১৮ সালে ইরানের পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসেন। ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার জন্য এটি একটি বহুজাতিক চুক্তি ছিল।

একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া। কারণ মস্কো তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনার শান্তিপূর্ণ সমাধানে সম্ভাব্য সবকিছু করার প্রতিশ্রুতি দিয়েছে।

এর আগে গত সপ্তাহে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করবে। পেসকভ বলেন, রাশিয়ার অবস্থান হলো - ইরানের সঙ্গে পারমাণবিক নথির সমস্যাটি শান্তিপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধান করা উচিত। আমরা বিশ্বাস করি যে, সমাধানের সম্ভাবনা রয়েছে, কারণ ইরান আমাদের মিত্র, আমাদের অংশীদার।

তিনি জোর দিয়ে বলেন, ইরান এমন একটি দেশ, যাদের সাথে আমরা ব্যাপক, পারস্পরিক উপকারী ও সম্মানজনক সম্পর্ক বিকাশ করছি এবং রাশিয়া এর জন্য সম্ভাব্য সবকিছু করতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র এ বিষয়ে অবগত।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত