আপডেট :

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

কৃষ্ণ গহ্বর থেকে ফিরে আসা সম্ভব: হকিং

কৃষ্ণ গহ্বর থেকে ফিরে আসা সম্ভব: হকিং

প্রচলিত চিন্তাধারাকে 'ভুল' হিসেবে আখ্যায়িত করে, 'ব্ল্যাক হোল' বা কৃষ্ণ গহ্বরের করাল গ্রাস থেকে মুক্তি পাওয়া সম্ভব হতে পারে বলে নতুন ধারণা দিয়েছেন ব্রিটিশ তাত্ত্বিক পদার্থবিদ ও মহাকাশবিদ স্টিফেন হকিং।
তিনি বলেন, "এগুলোকে যেমন চিরস্থায়ী কারাগার ভাবা হয়েছিলো তেমন কিছুই নয়। কৃষ্ণ গহ্বরের ভেতর আটকে পড়ার পরও বেরিয়ে আসার একটি রাস্তা আছে।"
চলতি বছর জানুয়ারিতে প্রি-পিয়ার রিভিউ সাইট আরক্সিভ-এ হকিং তার গবেষণাপত্র প্রকাশ করেন। চলতি মাসে 'ফিজিকাল রিভিউ লেটারস' জার্নালে এ গবেষণাপত্র প্রকাশিত হয়।
ব্যবসা-বাণিজ্যবিষয়ক সাইট বিজনেস ইনসাইডার জানায়, ৭০ দশকে স্টিফেন হকিং প্রথম ধারণা করেন, কৃষ্ণ গহ্বরে আটকা পড়া পার্টিকল-অ্যান্টিপার্টিকল জোড়ার যে কোনো অর্ধেক কৃষ্ণ গহ্বরের শক্তির সামান্য অংশ 'হকিং রেডিয়েশন' আকারে নিয়ে বেরিয়ে যেতে পারে। পরবর্তীতে কৃষ্ণ গহ্বর ধীরে ধীরে শক্তি বিকিরণ করে নিঃশেষিত হয়ে গেলে এর অস্তিত্বের চিহ্ন হিসেবে শুধু এই তেজস্ক্রিয়তাই অবশিষ্ট থাকে।
এ পর্যন্ত প্রচলিত ধারণা ছিল যে, কৃষ্ণ গহ্বরের মধ্য দিয়ে পেরিয়ে যাওয়া তথ্য চিরতরে হারিয়ে যায়। তবে আধুনিক পদার্থবিজ্ঞানের মতে, এ তথ্য কোথাও না কোথাও সংরক্ষিত থাকার কথা। আর তা যদি না হয়, তবে কৃষ্ণ গহ্বরের ক্ষেত্রে পদার্থবিজ্ঞানের সূত্র খাটে না, যা অন্যান্য বস্তুর ক্ষেত্রেও ঘটতে পারে। ফলে সৃষ্টি হয় 'ব্ল্যাক হোল ইনফরমেশন প্যারাডক্স'-এর।
এ ধাঁধাঁ সমাধানের পথেই তিনি রয়েছেন বলে ধারণা করছেন হকিং। তিনি জানান, কৃষ্ণ গহ্বরের চারপাশ ঘিরে "নরম চুল" সদৃশ বলয় থাকতে পারে, যাতে কৃষ্ণ গহ্বরে হারিয়ে যাওয়া সবকিছু সম্পর্কে তথ্য জমা থাকে।
মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, "আইফোনের পিক্সেল বা ভিনাইল রেকর্ডের খোদাইয়ের মতোই এই প্যাটার্নের মধ্য দিয়ে হারিয়ে যাওয়া সবকিছু সম্পর্কে তথ্য জমা থাকে।"
তার মানে এই নয় যে কৃষ্ণ গহ্বর থেকে জীবিত অবস্থায়ই বের হয়ে আসা যাবে। কারণ এক্ষেত্রে জমা থাকে তথ্য, শরীর পুরোপুরি অক্ষত থাকা কোনো শর্ত নয়। দৈনিকটি জানায়, এ বিষয়টি অনেকটা পোড়া বইয়ের মতো, যার ছাই থেকে কালি ও লেখার ধরন বের করা গেলেও ঠিক একই বইটিই পুনরুদ্ধার করা সম্ভব নয়।

শেয়ার করুন

পাঠকের মতামত