আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ভারতে বাণিজ্যিক ভবন তৈরি করছে দ্য ট্রাম্প অর্গানাইজেশন

ভারতে বাণিজ্যিক ভবন তৈরি করছে দ্য ট্রাম্প অর্গানাইজেশন

দ্য ট্রাম্প অর্গানাইজেশন এবার ভারতের স্থানীয় অংশীদারদের নিয়ে দেশটিতে নতুন একটি বহুতলবিশিষ্ট বাণিজ্যিক ভবন বা টাওয়ার নির্মাণের ঘোষণা দিয়েছে। আজ বৃহস্পতিবার বার্তাসংস্থা এএফপি'র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। 

গতকাল বুধবার ভারতীয় অংশীদার ত্রিবেকা ডেভেলপারস পশ্চিমের পুনে শহরে 'ট্রাম্প ওয়ার্ল্ড সেন্টার' নামে একটি নতুন আবাসন প্রকল্প শুরুর ঘোষণা দেয়। তাদের সঙ্গে অপর স্থানীয় অংশীদার হিসেবে থাকছে আবাসন খাতের প্রতিষ্ঠান কুন্দন স্পেসেস।  এই প্রকল্প থেকে বছরে প্রায় ২৯০ মিলিয়ন মার্কিন ডলার আয়ের বিষয়ে সংশ্লিষ্টরা আশাবাদ প্রকাশ করেছেন। 

এক বিবৃতিতে জানানো হয়, ১৬ লাখ বর্গফুট জায়গার ওপর ভবন নির্মাণ করা হবে। এতে দুইটি কাঁচের তৈরি টাওয়ার ও অফিসের জন্য ২৭তলা জায়গা থাকবে। বিবৃতিতে আরও বলা হয়, নতুন এই প্রকল্প ভারতে ট্রাম্প অর্গানাইজেশনের প্রথম বাণিজ্যিক আবাসন উদ্যোগ। 

ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় পুত্র সন্তান এরিক ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ভারত অসামান্য পর্যায়ের উৎসাহ দেখিয়ে ট্রাম্প ব্র্যান্ডকে স্বাগত জানিয়েছে।

তিনি বলেন, এর আগে বেশ কয়েকটি উচ্চ মানের আবাসন প্রকল্পের সফল বাস্তবায়নের পর এবার আমরা গর্বের সঙ্গে ভারতে আমাদের প্রথম বাণিজ্যিক প্রকল্পের কাজ শুরু করতে যাচ্ছি।

এই উদ্যোগের মাধ্যমে ট্রাম্পের পরিবারের সদস্যদের ব্যবস্থাপনায় পরিচালিত ওই ব্যবসা প্রতিষ্ঠানটি বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের বাণিজ্যিক আবাসন খাতে প্রবেশের চেষ্টা চালাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে ভারতে ট্রাম্পের ব্র্যান্ডযুক্ত চারটি আবাসিক কমপ্লেক্স রয়েছে। যার ফলে, ট্রাম্পের পরিবারের এই ব্যবসায় আমেরিকার পর ভারতই সবচেয়ে বড় বাজার হিসেবে বিবেচিত।

২০১৮ সালে ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ভারত সফর করেছিলেন। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত