আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

চীনে চার কানাডিয়ান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

চীনে চার কানাডিয়ান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

মাদক চোরাচালানের অভিযোগে চীন চার কানাডিয়ান নাগরিককে মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে জানায় কানাডা। এই ঘটনার জন্য বেইজিংয়ের নিন্দা জানায় অটোয়া।

গত বুধবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেন, চীন সাম্প্রতি চার কানাডার নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। অটোয়ার পক্ষ থেকে নমনীয়তা প্রদর্শনের আবেদন উপেক্ষা করে এসব মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

জোলি অটোয়াতে সাংবাদিকদের বলেন, চীনে কানাডিয়ানদের বিরুদ্ধে যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। ক্ষতিগ্রস্ত পরিবারের গোপনীয়তার অনুরোধের কারণে মামলার বিস্তারিত আলোচনা করবেন না বলে জানান তিনি।

গ্লোবকে পাঠানো চীনা দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, মাদক-সম্পর্কিত অপরাধ একটি গুরুতর অপরাধ, যা বিশ্বব্যাপী সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকারক হিসেবে স্বীকৃত। চীন সর্বদা মাদক-সম্পর্কিত অপরাধের ওপর কঠোর শাস্তি আরোপ করে এবং মাদক সমস্যার প্রতি জিরো টলারেন্স বজায় রাখে।

চীন মৃত্যুদণ্ডের পরিসংখ্যানকে রাষ্ট্রীয় গোপনীয়তা হিসেবে শ্রেণীবদ্ধ করে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার গোষ্ঠীগুলো মনে করছে, প্রতি বছর দেশটিতে অনেক লোকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত