আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

নিজ দল থেকে ট্রাম্পকে ঠেকানোর চেষ্টা

নিজ দল থেকে ট্রাম্পকে ঠেকানোর চেষ্টা

একের পর এক বিতর্ক সৃষ্টি করেই চলেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নিজ দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছেই। জনমত জরিপেও তাঁর সমর্থন দ্রুত কমে আসছে। এ অবস্থায় ডেমোক্রেটিক দলের হিলারি ক্লিনটনের হোয়াইট হাউসে প্রবেশ ঠেকাতে বিতর্কিত ট্রাম্পের বদলে একজন ‘যোগ্য প্রার্থী’ খোঁজার নতুন উদ্যোগ নেওয়া হয়েছে রিপাবলিকান দলের পক্ষ থেকে।
নতুন উদ্যোগের পেছনে আছেন আগামী মাসে রিপাবলিকান দলের সম্মেলনে ডেলিগেট হয়ে আসবেন এমন একদল নেতা ও কর্মী। ইউটা অঙ্গরাজ্য রিপাবলিকান পার্টির অন্যতম ডেলিগেট কেন্ডাল আনরাহ ওয়াশিংটন পোস্ট পত্রিকার কাছে এ উদ্যোগের কথা স্বীকার করে বলেন, তাঁদের অনেকেই টেক্সাসের সিনেটর টেড ক্রুজের সমর্থক। তবে ক্রুজের সঙ্গে এ নিয়ে তাঁরা কোনো কথা বলেননি। সমমনা ডেলিগেটদের নিয়ে তাঁরা সম্মেলনে ক্রুজ বা অন্য কোনো প্রার্থীকে ঐকমত্যের ভিত্তিতে মনোনয়নে উদ্যোগী হবেন।
একাধিক সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে যে ট্রাম্পকে ঠেকাতে চান ১৫টি অঙ্গরাজ্যের এমন প্রায় ৩০ জন ডেলিগেট গত বৃহস্পতিবার এক টেলিফোন কনফারেন্সে নিজেদের মধ্যে মতবিনিময় করেন। তাঁদের এই কাজে সমর্থন দিতে এগিয়ে এসেছে ‘কারেজাস রিপাবলিকানস’ নামের একটি দাতাগোষ্ঠী। পর্যাপ্তসংখ্যক ডেলিগেটের সমর্থন পেলে তাঁরা ক্লিভল্যান্ডে দলীয় সম্মেলনে মনোনয়ন চূড়ান্ত করার চলতি নীতিমালা পরিবর্তনে উদ্যোগী হবেন এবং ট্রাম্পের বদলে বিকল্প কোনো প্রার্থীর নাম প্রস্তাব করবেন।
দলের শীর্ষস্থানীয় নেতা কংগ্রেসের স্পিকার পল রায়ানের একটি বক্তব্য থেকে এ উদ্যোগের পেছনে তাঁর সমর্থনের ইঙ্গিত মিলেছে। শুক্রবার তিনি এক টিভি সাক্ষাৎকারে বলেন, ট্রাম্পের ব্যাপারে নিজে বিস্তর সমালোচনা করলেও তিনি তাঁকেই সমর্থন করবেন। তবে অন্য ডেলিগেটরা যাঁর যাঁর নিজের ‘বিবেক অনুযায়ী’ ভোট দেবেন বলে তিনি মনে করেন।
ডোনাল্ড ট্রাম্প অবশ্য এক কথায় নতুন এই চেষ্টাকে উড়িয়েই দিয়েছেন। তিনি বলেছেন, প্রাইমারি পর্যায়ে তিনি প্রায় দেড় কোটি ভোট পেয়েছেন, যা আগের যেকোনো রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর চেয়ে বেশি। তাঁকে বাদ দেওয়ার কোনো চেষ্টা কিছুতেই সফল হবে না। দলের যেসব নেতা তাঁর সমালোচনা করেছেন, তাঁদের উদ্দেশ করে ট্রাম্প বলেন, ‘আপনারা একটু থামুন, কম কথা বলুন।’
রিপাবলিকান পার্টির একজন মুখপাত্র সর্বশেষ এই ট্রাম্প ঠেকাও উদ্যোগকে ‘হাস্যকর’ বলে বাতিল করে দিয়েছেন, যিনি বলেছেন, কয়েকজন লোক চাইলেই দলের নীতিমালা বদলানো যায় না। তা ছাড়া এমন উদ্যোগের পেছনে দরকার সম্মানজনক নেতা, ব্যাপক সমর্থন ও অর্থ। যাঁরা এ উদ্যোগের পেছনে, তাঁদের এর কোনোটাই নেই।

শেয়ার করুন

পাঠকের মতামত