আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

ট্রাম্পের শুল্ক আরোপের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তার দলেরই প্রভাবশালী সিনেটর

ট্রাম্পের শুল্ক আরোপের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তার দলেরই প্রভাবশালী সিনেটর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তার দলেরই প্রভাবশালী সিনেটর টেড ক্রুজ। তিনি সতর্ক করে বলেন, ট্রাম্পের আরোপিত শুল্ক যদি বিপরীতমুখী হয়, তাহলে মার্কিন রিপাবলিকান পার্টি আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে 'বড় ধাক্কা' খেতে পারে।

সম্প্রতি ট্রাম্প বেশিরভাগ বাণিজ্য অংশীদারদের ওপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দেন। এর ফলে মার্কিন শেয়ার বাজার কোভিড-১৯ মহামারীর পর থেকে সবচেয়ে খারাপ পতনের সম্মুখীন হয়।

চীন ইতিমধ্যেই আমেরিকান পণ্যের ওপর ৩৪% হারে শুল্ক আরোপের প্রতিক্রিয়া জানিয়েছে। অন্যান্য দেশো প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

এক্স-পোস্টে টেক্সাসের রিপাবলিকান সিনেটর ক্রুজ জানান, তিনি ট্রাম্প প্রশাসনের বিশ্বাসের সাথে একমত নন যে, নতুন শুল্ক দেশে 'সমৃদ্ধ অর্থনীতি' তৈরি করবে।

ক্রুজ উদ্বেগ প্রকাশ করেন, হোয়াইট হাউসের এই পদক্ষেপের ফলে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ শুরু হতে পারে যা 'দেশে চাকরি ধ্বংস করবে' এবং 'মার্কিন অর্থনীতির প্রকৃত ক্ষতি করবে'।

তিনি জানান, যদি এটি দীর্ঘমেয়াদে চলতে থাকে এবং আমেরিকাকে একটি মন্দা, বিশেষ করে একটি খারাপ মন্দার দিকে ঠেলে দেয় - তাহলে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন রাজনৈতিকভাবে, রিপাবলিকানদের জন্য রক্তস্নাত হওয়ার সম্ভাবনা বেশি।

সিনেটর আরও বলেন, দেখুন, আমি চাই এটি সফল হোক...কিন্তু 'সফল' সম্পর্কে আমার সংজ্ঞা হোয়াইট হাউসের সংজ্ঞা থেকে আলাদা হতে পারে।

এই সিনেটর বিশ্বাস করেন, বিদেশে শুল্ক 'নাটকীয়ভাবে কমিয়ে' আমেরিকান সমৃদ্ধি অর্জন করা উচিত, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে শুল্ক হ্রাস পাবে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত