আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

প্রতিভাধরদের জন্য যুক্তরাষ্ট্রে গ্রীণকার্ড লাভের নতুন সুযোগ

প্রতিভাধরদের জন্য যুক্তরাষ্ট্রে গ্রীণকার্ড লাভের নতুন সুযোগ

বিজ্ঞান, কলা, ব্যবসা, টিভি, চলচ্চিত্র,  এবং ক্রীড়াঙ্গনের অসাধারণ প্রতিভাধর বিদেশীদের যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ সৃষ্টি হলো। অর্থাৎ এমন ক্যাটাগরির লোকজনকে ‘গ্রীণকার্ড’ প্রদান করা হবে।

গত সোমবার কংগ্রেসের নিম্নকক্ষ‘প্রতিনিধি পরিষদে’ পাশ হওয়া ‘এইচ আর-৩৬৩৬’ নম্বরের বিলে এই বিধি তৈরী হয়েছে। এটি ‘ও ভিসা’ নামে পরিচিত হবে।

নিউইয়র্কের ডেমক্র্যাটিক পার্টির কংগ্রেসম্যান জেরাল্ড নেডলার এবং ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান পার্টির কংগ্রেসওম্যান মিমি ওয়াল্টার্স  যৌথভাবে এই বিল উত্থাপন করেছিলেন। বছরে কমপক্ষে ১০ হাজার বিদেশীকে প্রদান করা হবে এ ভিসা।

কংগ্রেসম্যান নেডলার এ প্রসঙ্গে বলেন, ‘বিভিন্ন ক্ষেত্রে প্রতিভা সম্পন্নরা আগেও যুক্তরাষ্ট্রে আসতে পারতেন। কিন্তু সে বিধির অপব্যবহারের অবাধ সুযোগ থাকায় প্রকৃত অর্থে যারা তা পাবার যোগ্য, তারা বঞ্চিত হচ্ছিলেন। এ জন্যে সংশোধিত আকারে নয়া এ বিধির প্রয়োজন হয়ে পড়েছিল। ‘ও ভিসা’ তারাই পাবেন যাদের জন্যে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সেক্রেটারির সুপারিশ থাকবে ইমিগ্রেশন এ্যান্ড সিটিজেনশিপ সার্ভিসে। অর্থাৎ বিশেষ প্রতিভাসম্পন্নদের বাছাই প্রক্রিয়া চ’ড়ান্ত করবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট।’

নেডলার উল্লেখ করেন, ‘সংশ্লিষ্ট সেক্টরে বিশেষভাবে প্রতিভাসম্পন্নরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেলে প্রকারান্তরে আমেরিকা লাভবান হবে। একইসাথে আন্তর্জাতিক অঙ্গনেও ঐসব ব্যক্তিরা নিজেদের আরো শক্ত অবস্থানে নিতে সক্ষম হবেন।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত