আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

পিতার লেখা শব্দগুলো এখনো প্রেসিডেন্ট ওবামার অপেক্ষায়

পিতার লেখা শব্দগুলো এখনো প্রেসিডেন্ট ওবামার অপেক্ষায়

বহুদিন আগে বারাক ওবামা সিনিয়রের লেখা একটি চিঠি সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইতিহাসের গতি-প্রকৃতি বদলে দেওয়া উচ্চাভিলাষী কেনিয়ান বালকটির উপর নতুন করে আলোকপাত করেছে। তবে এতে মার্কিন প্রেসিডেন্টের পুরোনো বেদনাও ফের জেগে উঠতে পারে।
হার্লেমের স্কুমবার্গ সেন্টার ফর রিসার্চ ইন ব্ল্যাক কালচার এর একটি বাক্সে পাওয়া গেছে প্রায় অর্ধ শতাব্দী আগে লেখা একটি চিঠি। চিঠিটিতে কেনিয়ার এক যুবকের স্বপ্ন ও সংগ্রামের কালানুক্রমিক বিবরণ রয়েছে। তার নাম ছিল বারাক হোসেন ওবামা।
তিনি ছিলেন উচ্চাভিলাষী এবং দুর্দমণীয়, ২২ বছর বয়সী এক কেরানি যিনি মিনিটে ৭৫ শব্দ টাইপ করতে পারতেন এবং ইংরেজি থেকে সোয়াহিলি ভাষায় অনুবাদ করতে জানতেন। কিন্তু কলেজে পড়ার খরচ যোগানোর মতো টাকা তার ছিল না। ১৯৫৮ সালের দিকে তিনি যুক্তরাষ্ট্রে পড়ার জন্য স্কলারশীপ পান। অবশেষে কেনিয়া থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখানেই তিনি ওবামা নামের ছেলে সন্তানের বাবা হন। অবশ্য জন্মের মাত্র কয়েকবছর পরই ওবামার বাবা তার জীবন থেকে হাওয়া হয়ে যান। ওবামার বাবার লেখা ওই চিঠিতেও বাবা ও সন্তানের এই ভেঙ্গে যাওয়া সম্পর্ক নিয়ে ইঙ্গিত রয়েছে।
চিঠিটি সম্পর্কে স্কোমবুর্গ সেন্টারের পরিচালক, খলিল জিবরান মোহাম্মদ বলেন, ‘চিঠিটি খুবই তথ্যসমমৃদ্ধ। এতে একজন গতানুগতিক ও নিজেই নিজেকে তৈরিকারী এক মানুষের বেড়ে ওঠার মোহময়ী ও হৃদয় বিদারক গল্প বর্ণিত হয়েছে।’
প্রেসিডেন্ট ওবামাও বারবার তার বাবা তার জীবনে যে শুন্যতা সৃষ্টি করে গেছেন সে সম্পর্কে বলেছেন। ১৯৬৪ সালে ওবামার বাবা কেনিয়ার বাড়িতে চলে যান। এরপর মাত্র একবার একমাসের জন্য যুক্তরাষ্ট্র এসেছিলেন তিনি। সেসময় ওবামার বয়স ছিল মাত্র ১০।
গত মাসে নিউইয়র্ক টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে ওবামা বলেন, ‘তার বাবার অনুপস্থিতি তাকে কিশোর বয়সে পুরুষ হওয়ার মানে কী এই বিষয়টি বুঝতে কঠিন সংগ্রামের মধ্যে ফেলে দিয়েছিল।’
ওবামা বলেন, ‘আমি আসলে আমার বাবা ঠিক কেমন মানুষ ছিলেন তাও জানি না।’
ওবামার বাবার চিঠিতে ১৯৫৮ থেকে ১৯৬৪ সালের মধ্যকার ঘটনাবলী লিখিত আছে। এ থেকে প্রেসিডেন্ট ওবামার বেড়ে ওঠা সম্পর্কে নতুন কিছু উদঘাটন সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।
১৯৬০ সালে হাওয়াই বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ওবামার বাবা অ্যান ডানহাম নামের এক শ্বেতাঙ্গ সহপাঠীর প্রেমে পড়েন। অথচ কেনিয়াতে তার এক স্ত্রী ও দুই সন্তান ছিল। এর পরের বছরই তারা বিয়ে করেন। ১৯৬১ সালের ৪ আগস্ট জন্ম হয় ওবামার। কিন্তু ওবামার বাবা কখনোই তার নতুন স্ত্রী ও সন্তানের কথা কোথাও উল্লেখ করেননি।
আত্মীয় স্বজনরা ওবামার বাবাকে একজন জটিল, মেধাবী ও স্বেচ্ছাচারী, কমনীয় ও দুর্বিনীত লোক বলে আখ্যায়িত করেছেন। যার স্বপ্ন ছিল কেনিয়ার একজন প্রধান সরকারি অর্থনীতিবিদ হওয়া। কিন্তু তার ওই স্বপ্ন পূরণ না হওয়ায় তিনি নিয়মিত মদ পানে অভ্যস্থ হয়ে পড়েন এবং পুরো মাত্রার মাতাল হয়ে ওঠেন। এরপর মাত্র ৪৬ বছর বয়সে কোনো স্বপ্ন পূরণ ছাড়াই তিনি এক গাড়ি দুর্ঘটনায় মারা যান।
প্রেসিডেন্ট বারাক ওবামা তার জীবনকে প্রায়ই মার্কিন রুপকথা হিসেবে আখ্যায়িত করেন। কানসাসের এক শ্বেতাঙ্গ নারী ও কেনিয়ার এক কৃষ্ণাঙ্গ পুরুষের একমাত্র সন্তানের মার্কিন প্রেসিডেন্ট হওয়ার সংগ্রামের এই কাহিনীকে রুপকথা ছাড়া আর কীইবা বলা যেতে পারে।
তবে ওবামার বাবার জীবন সংগ্রামও রুপকথার চেয়ে কোনো অংশে কম নয়। ওবামার বাবার ব্যর্থ জীবন সংগ্রামের এই কাহিনী বর্তমানে স্কোমবুর্গের ফেলপস স্টোকস ফান্ড কালেকশনের ২১৪ নম্বর বাক্সে বন্দী আছে। সেন্টারটির পরিচালক বলেছেন প্রেসিডেন্ট ওবামা যখনই চাইবেন তখনি তার কাছে বাক্সটি হস্তান্তর করা হবে। তার বাবার শব্দরা এখনো সেখানে তার অপেক্ষায় আছে।

শেয়ার করুন

পাঠকের মতামত