আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

৪৭ বারেও ম্যাট্রিক পাশ করতে পারেননি শিব চরণ!

৪৭ বারেও ম্যাট্রিক পাশ করতে পারেননি শিব চরণ!

এবারো ১০ম শ্রেণির গণ্ডি পেরোনো হল না ৮২ বছরের শিব চরণের। সালটা ১৯৬৯। প্রথমবার রাজস্থান বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের পরীক্ষায় বসেন শিব। সেই শুরু। তারপর থেকে এই নিয়ে ৪৭ বার পরীক্ষা দিলেন তিনি। কিন্তু লক্ষ্যভেদ এখনো হল না।

তবে হাল ছাড়ার পাত্র তিনি নন। আসলে, কম বয়সে প্রতিজ্ঞা করেছিলেন, পরীক্ষায় পাশ না করলে বিয়ের পিঁড়িতে বসবেন না। এক্কেবারে ধনুক ভাঙা পণ। তাই এত বছরেও ছাদনাতলামুখো হননি শিব।

রাজস্থানের বেহরোর শহরের কোহারি গ্রাম। সেখানেই একটা মন্দির আপাতত মাথা গোঁজার ঠাঁই এই বৃদ্ধের। সরকারি পেনশনই ভরসা। বয়স বাড়ছে। দৃষ্টি শক্তি কমেছে, কানেও আজকাল শুনতে কষ্ট হয়, হাঁটতে চলতে সমস্যা।

কিন্তু এসব কিছু ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তিনি। ১৯৯৫ সালে আর সব বিষয়ে পাশ করলেও গোল বেধেছিল অঙ্কে। আর এবার? পাশ করতে পারেননি একটা বিষয়েও। বেশির ভাগ বিষয়েই জুটেছে শূন্য!

১৯ বার ঘায়েল হয়ে থেমেছিল গঙ্গারাম। পাত্রীও সম্ভবত জুটে গিয়েছিল। কিন্তু এত সহজে থামছেন না শিব চরণ।

জানিয়ে দিলেন, আগামী বছর পরীক্ষায় বসবেন আবার। আর সে বার না পারলে তার পরের বছরও...। তার একটাই চিন্তা— ‘‘যত দিন বাঁচব, পরীক্ষা দিয়েই যাব। না হলে বিয়ের পিঁড়িতে বসব কী করে!’’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত