আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

মোদী ও জিনপিংয়ের বৈঠকের দিকে তাকিয়ে পৃথিবী

মোদী ও জিনপিংয়ের বৈঠকের দিকে তাকিয়ে পৃথিবী

শেষ মুহূর্তে আরও টানটান এনএসজির লড়াই। পরমাণু সরবরাহকারী গোষ্ঠীর সদস্যপদ পাওয়ার লক্ষ্যে আরও খানিকটা এগিয়ে যেতে সর্বশক্তি প্রয়োগের সিদ্ধান্ত নিলো নয়াদিল্লি। আজ তাসখন্দে চীনের প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক প্রায় নির্ধারিত। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকের ফাঁকে মোদী-জিনপিং-এর ওই বৈঠক হলে এনএসজি-ই যে সেখানে প্রধান আলোচ্য হয়ে উঠতে চলেছে, তা অনেকটা নিশ্চিত। খবর আনন্দবাজার পত্রিকার।
অন্য দিকে ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর চলে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে। সেখানে এনএসজি-র প্লেনারি অধিবেশনের সমাপ্তির আগে ভারতের দাবির পক্ষে সমর্থন আরও বাড়ানোর লক্ষ্যেই এই শেষ মুহূর্তের সিউল সফর পররাষ্ট্র সচিবের।
চীনের সুর আগের চেয়ে কিছুটা হলেও নরম। প্রথমে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলছিল, এনপিটি সই না করা পর্যন্ত এনএসজিতে ঢুকতে দেওয়া উচিত নয় ভারতকে। কিন্তু আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্সের মতো চার বৃহত্ শক্তি এবং এনএসজি-র অধিকাংশ সদস্য দেশ ভারতের এনপিটি স্বাক্ষর নিয়ে মাথা ঘামাতে নারাজ। পরমাণু নিরাপত্তা নিয়ে নয়াদিল্লির দায়িত্বশীল ভূমিকাকে অধিকাংশ দেশই মেনে নিচ্ছে দেখে এনপিটি সই করার ইস্যু থেকে সরে আসে চীন। পাকিস্তানের পরমাণু নিরাপত্তা নীতির প্রশংসা করা হয় চীনের সরকারি মিডিয়ায়। ভারতকে যে সব ছাড় দেওয়া হবে, তা যেন পাকিস্তানও পায় এমনই দাবি তোলা হয় চীনের পক্ষে। পাকিস্তানের হয়ে কথা বলে এই ভাবে চাপ প্রয়োগের কৌশল চীন অবলম্বন করেছিল মঙ্গলবারই। তার পর দিনই চীনের সুর আরও একটু নরম হয়।
চীনের এই অবস্থানকে ইতিবাচক হিসেবেই দেখছে ভারত। কখনও প্রণব মুখোপাধ্যায়, নরেন্দ্র মোদী, কখনও এস জয়শঙ্কর কথা বলে চীনের সঙ্গে বরফ গলাতে কাজে করেছেন বলে নয়াদিল্লি মনে করছে।

শেয়ার করুন

পাঠকের মতামত