আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

অবৈধ বাংলাদেশিদের ধরতে ওড়িশাজুড়ে অভিযান চলছে

অবৈধ বাংলাদেশিদের ধরতে ওড়িশাজুড়ে অভিযান চলছে

অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ধরতে বড় আকারের অভিযান শুরু করেছে ভারতের ওড়িশা রাজ্যের পুলিশ। গত সোমবার রাজ্যের আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন এই তথ্য জানান।

প্রতিবেদনে বলা হয়, রাজ্যের পুরি, জগতসিংপুর, কেন্দ্রপাড়া, ভদ্রক, বালাসোর এবং গ্যাঞ্জম জেলাকে অবৈধ অভিবাসীর হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে।

রাজ্য সরকারের অনুমান, আনুমানিক দেড় লাখ বাংলাদেশি সেখানে বসতি স্থাপন করেছে। এর মধ্যে অন্তত চার হাজার ৫০০ জন যথাযথ কাগজপত্র ছাড়াই বসবাস করছেন।

ইতোমধ্যে ভুবেনেশ্বরে অভিযান শুরু হয়েছে এবং অন্য জেলাতেও শিগগিরই এই অভিযান শুরু হবে বলে প্রতিবেদনে বলা হয়। 

আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন বলেন, বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের চিহ্নিত করার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধভাবে বসবাসকারী সকলকে বহিষ্কার করা হবে।

সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, বাড়ি নির্মাণ, বর্জ্য সংগ্রহ ও রাস্তায় বিক্রির কাজে নিয়োজিত বাংলাদেশি অভিবাসীদের চিহ্নিত করার জন্য সরকার একটি প্রক্রিয়া শুরু করেছে। 

ভুবনেশ্বরের ডেপুটি পুলিশ কমিশনার জগমোহন মীনা জানান, যেসব বিদেশির কাছে প্রয়োজনীয় বৈধ সনদ নেই, তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে সমস্ত থানাকে বলা হয়েছে। 

কোনও অবৈধ বাংলাদেশি যেন রাজ্যে কোনও কর্মক্ষেত্রে নিয়োজিত থাকতে না পারেও তা নিশ্চিত করতে বলা হয়। পৃথ্বীরাজ হরিচন্দন বলেন, ওড়িশায় অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের চিহ্নিত করার জন্য আমাদের একটি স্পষ্ট অবস্থান রয়েছে। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত