আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

‘সার্বভৌমত্ব’ রক্ষায় পাকিস্তানের প্রতি চীনের সমর্থন আছে

‘সার্বভৌমত্ব’ রক্ষায় পাকিস্তানের প্রতি চীনের সমর্থন আছে

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান ‘জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা’ রক্ষায় পাকিস্তানের প্রতি চীনের সমর্থন আছে। গতকাল মঙ্গলবার বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে তিনি এই কথা জানান।

অধিকৃত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীর হামলার জেরে ভারতের সাথে চার দিনের সংঘাত শেষে যুদ্ধবিরতির পর বৈঠক করলেন এই দুই নেতা।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে সাক্ষাতের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আরও বলেন, চীন দুই দেশের ‘সংলাপের মাধ্যমে মতপার্থক্য মোকাবেলার’ উদ্যোগকে স্বাগত জানায়।’
 
এইদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ওয়াং পাকিস্তানকে ‘আয়রনক্লাড ফ্রেন্ড’ বলে অভিহিত করেছেন। দুই দেশের মধ্যে সর্বকালীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব’ আরও গভীর করার প্রতিশ্রুতি দিয়েছেন।

একইভাবে, ইসহাক দার পাকিস্তানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি দৃঢ়ভাবে সমর্থন জানানোর জন্য চীনের প্রশংসা করেন।

বৈঠকে, ‘উভয় পক্ষ দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান পরিস্থিতি, পাকিস্তান-চীন বন্ধুত্বের ভবিষ্যৎ গতিপথ এবং সিপিইসি ২.০ নিয়ে মতবিনিময় করে।
 
পররাষ্ট্র দপ্তর আরও বলে, ‘পাকিস্তান ও চীনের মধ্যে সর্বকালীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব এবং গাঢ় বন্ধুত্বের প্রশংসা করে, উভয় নেতা পারস্পরিক স্বার্থের সকল বিষয়ে একমত হওয়ার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং আঞ্চলিক শান্তি, উন্নয়ন এবং স্থিতিশীলতার জন্য দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন।’

এর আগে, দার চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাওয়ের সাথে দেখা করেন।
 
আঞ্চলিক উত্তেজনার মধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চীনের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে গতকাল মঙ্গলবার বেইজিংয়ে পৌঁছান।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত