আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

ভূমিকম্পের আঘাত গ্রিসে, কাঁপল ইসরায়েল

ভূমিকম্পের আঘাত গ্রিসে, কাঁপল ইসরায়েল

ইউরোপের দেশ গ্রিসে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.০। দেশটির ক্রিট দ্বীপের উপকূলে এই ভূমিকম্প আঘাত হানে। গ্রিসে এই ভূমিকম্পের জেরে কম্পন অনুভূত হয়েছে ইসরায়েলেও। 

আজ বৃহস্পতিবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে আজ বৃহস্পতিবার শক্তিশালী একটি ভূমিকম্প অনুভূত হয়। জার্মান ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.০ এবং এটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭৭ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

ভূমিকম্পের পর জিএফজেড এর দেওয়া রিপোর্টে ৬.০ মাত্রার বলা হয়। কিন্তু এই ঘটনায় এখনও কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

এইদিকে গ্রিসে আঘাত হানা এই ভূমিকম্পের কম্পন ছড়িয়ে পড়ে দূর-দূরান্তে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানায়, এই ভূমিকম্পের কম্পন ইসরায়েলের মধ্যাঞ্চলেও অনুভূত হয়েছে।

কিন্তু এখন পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ভৌগলিকভাবে গ্রিস ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত, বিশেষ করে দেশটির দক্ষিণাঞ্চল এবং আশপাশের দ্বীপগুলোতে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী মাত্রার ভূমিকম্প হয়। এর আগে ২০২১ সালে ক্রিট দ্বীপেই এক শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত