আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

১৪ হাজার বছর আগের মাথার খুলি!

১৪ হাজার বছর আগের মাথার খুলি!

মেক্সিকান শহর তুলতেপেকে জীবাশ্মবিদরা পেয়েছেন একটি সুবৃহৎ ম্যামথের দেহাবশেষ। ঢাউস জীবের মাথার কঙ্কাল দেখে বিশেষজ্ঞরা ভাবছেন, এটি ১৬ ফুট উঁচু ও কমপক্ষে ১০ টন ওজনের ছিলো। কর্মীরা শহরতলী সান অ্যান্টোনিও জাহুয়েনন্টোর রাস্তার পানি নিষ্কাশন ব্যবস্থার জন্য খোঁড়াখুঁড়ি করার সময় ম্যামথের কঙ্কালটি পান।অভিজ্ঞরা বলেন, অনেক যুগ আগের দানবটি এ স্থানে ১২ থেকে ১৪ হাজার বছর আগে মারা গেছে। এটির দেহাবশেষের মাত্র সাড়ে ছয় ফুট উপরে আধুনিক সভ্যতা সেজে উঠেছে। জানায় দ্য টেলিগ্রাফ।মেক্সিকো শহরের এ রাস্তার কাজ শুরু হয় গত এপ্রিল মাসে। তিন ফুট চওড়া মাথাটি মাটি থেকে সম্পূর্ণভাবে তোলা হয়েছে। তবে এটি খুব দ্রুত প্রক্রিয়া ছিলো না। আকৃতি ও কাঠামো যথাসম্ভব অক্ষত রেখে সবগুলো হাড় থেকে ১০ হাজার বছরের ধূলামাটি সরানো হয়েছে। খুলি ছাড়াও পাওয়া গেছে শরীরের অন্য হাড়, পাঁজর, পায়ের হাড় ও মেরুদণ্ড। বিশেষজ্ঞদের মতে, প্রাণীটি মারা যাওয়ার পরও তাকে নির্মম ভাগ্যের সম্মুখীন হতে হয়েছে।জীবাশ্মবিদ লুইস কর্দোবা ব্যরাডাস একটি স্টেটমেন্টে জানান, ম্যামথের এ নমুনাটি মানুষের কোনো দল ছিন্নভিন্নভাবে কেটেছিলো। তারা সম্ভবত প্রাণীটির দেহে আঘাত করে মাংস কেটে নিয়েছিলো। যখন মারা যায় তখন ম্যামথের সম্ভাব্য বয়স ছিলো ২০-১৫ বছর।তাদের ধারণা, ভারীদেহী ম্যামথ কাদায় আটকা পড়েছিলো। মৃত্যুর পর অন্য প্রাণীরাও তার উপর আক্রমণ চালাতে পারে বলে তারা আশঙ্কা করছেন।ম্যামথটি ম্যামথাস কোলাম্বাই প্রজাতির। উত্তর ও কেন্দ্রীয় আমেরিকান এ প্রজাতির ম্যামথ বিভিন্ন সময়ে ইউরোপের নানা অঞ্চলে পাওয়া গেছে।ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যান্থ্রোপোলজি অ্যান্ড হিস্টোরির পুরাতত্ত্ববিদ লুইস জানান, মেক্সিকোতে পঞ্চাশের বেশি ম্যামথ পাওয়া গেছে। তাদের কঙ্কালগুলো সাধারণত হ্রদ ও অন্য পানির উৎসগুলো কাছাকাছি স্থান থেকে উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত