আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

গাজায় ফের সংঘর্ষ, প্রাণ হারাল ৪ ইসরায়েলি সেনা

গাজায় ফের সংঘর্ষ, প্রাণ হারাল ৪ ইসরায়েলি সেনা

ফিলিস্তিনের গাজায় চারজন সৈন্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার তারা এ ঘোষণা দিয়েছে। এ নিয়ে গাজা যুদ্ধে ৪ শতাধিক সেনা হারালো ইসরায়েল। খবর টাইমস অব ইসরায়েলের

অপরদিকে গাজার জরুরি পরিষেবা বিভাগ ‘সিভিল ডিফেন্স’ জানিয়েছে, শুক্রবার ইসরায়েলি হামলায় গোটা অঞ্চলজুড়ে ৩৮ জন নিহত হয়েছে। ফিলিস্তিনিরা পরপর দ্বিতীয় বছরের মতো যুদ্ধের ছায়ায় ঈদুল আজহা উদযাপন করতে বাধ্য হয়েছেন। এর মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী সৈন্যদের মৃত্যুর কথা জানালো।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এফি ডেফরিন বলেন, খান ইউনিস এলাকায় হামাসের একটি ঘাঁটিতে অভিযান চালানোর সময় চার সেনা নিহত হয়েছেন। শুক্রবার ভোর ছয়টার দিকে অভিযান চলাকালে একটি বিস্ফোরণ হয়, ফলে ওই ভবনটির একাংশ ধসে পড়ে। এতে পাঁচজন সৈন্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

এ নিয়ে ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া স্থল অভিযানের পর থেকে গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২৯-এ।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত সৈন্যদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত