আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

রুশ বাহিনীর ‘সবচেয়ে বড়’ হামলায় কাঁপলো খারকিভ, নিহত ৩

রুশ বাহিনীর ‘সবচেয়ে বড়’ হামলায় কাঁপলো খারকিভ, নিহত ৩

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলায় অন্তত ৩ জন নিহত এবং আরও ২১ জন আহত হয়েছেন। শহরটির মেয়র ইহর তেরেখভ এ তথ্য জানান। আহত মানুষদের মধ্যে দেড় মাসের একটি শিশু ও ১৪ বছরের এক কিশোরী রয়েছে।

 

মেয়র ইহর তেরেখভ জানান, খারকিভ শহরের দিকে শুক্রবার রাতে ৪৮টি ড্রোন, ২টি ক্ষেপণাস্ত্র এবং ৪টি গ্লাইডিং বোমা ছুড়েছে রাশিয়া। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে যে এ হামলায় ১৮টি আবাসিক ভবন এবং আরও ১৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মেয়র তেরেখভ এ হামলাকে ‘উন্মুক্ত সন্ত্রাসবাদ’ হিসেবে উল্লেখ করে রাতেই টেলিগ্রামে একাধিকবার হালনাগাদ তথ্য দিয়েছেন। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে শুরুর পর শহরটি এবারই প্রথম ‘সবচেয়ে বড় হামলা’র মুখে পড়েছে।

গতকাল রাতের হামলার বিষয়ে মেয়র তেরেখভ বলেন, দেড় ঘণ্টার মধ্যে ‘কমপক্ষে ৪০টি’ বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

নতুন করে হামলার আশঙ্কায় ইউক্রেনের বিমানবাহিনী খারকিভে ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি রেখেছে।

ইউক্রেনজুড়ে আগের রাতের রুশ বিমান হামলার রেশ কাটতে না কাটতেই খারকিভে এ নতুন হামলা চালানো হলো। ওই হামলায় ৬ জন নিহত এবং ৮০ জন আহত হন।

রাশিয়ার দাবি, ইউক্রেনের সামরিক স্থাপনাগুলো এ হামলার লক্ষ্য ছিল। তারা এ হামলাকে ‘কিয়েভ সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিশোধ হিসেবে উল্লেখ করেছে।

এর আগে রাশিয়ার অভ্যন্তরে চারটি সামরিক ঘাঁটিতে কৌশলগত যুদ্ধবিমান লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালায় ইউক্রেন। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউর দাবি, ‘অপারেশন স্পাইডারস ওয়েব’ নামের অভিযানে অন্তত ৪০টি রুশ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়। হামলার পাল্টা জবাবে রাশিয়া আক্রমণ আরও জোরদার করেছে।

ইউক্রেনের ওই হামলার পর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত