আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

২০৩০ সাল নাগাদ মারা যাবে ৬ কোটি ৯০ লাখ শিশু

২০৩০ সাল নাগাদ মারা যাবে ৬ কোটি ৯০ লাখ শিশু

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ সতর্ক করে দিয়ে বলেছে, স্বাস্থ্য ও শিক্ষা খাতে দ্রুত উন্নয়ন না ঘটালে ২০৩০ সালের মধ্যে বিশ্বে পাঁচ বছরের নিচে ৬ কোটি ৯০ লাখ শিশুর মৃত্যু হবে।
 

মঙ্গলবার প্রকাশিত সংস্থাটির শিশুবিষয়ক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


জনসংখ্যা বৃদ্ধির বর্তমান ও সম্ভাব্য ভবিষ্যৎ হার বিবেচনায় রেখে প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সাল নাগাদ ১৬ কোটি ৭০ লাখ শিশু চরম দারিদ্র্যসীমার নিচে বাস করতে পারে। ৬ কোটি শিশু প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হবে এবং ৭৫ কোটি নারী বাল্যবিবাহের শিকার হবেন।

 
ইউনিসেফের প্রকল্প পরিচালক টেড চাইবান জানান, দারিদ্র্য ও অসাম্য থেকে যেসব শিশু-কিশোর পালাচ্ছে, তাদের ছাড়াও সংঘাতপূর্ণ এলাকাগুলোতে ২৫ কোটি শিশু বসবাস করছে। একই সঙ্গে  বাস্তুচ্যুত হয়েছে ৩ কোটি শিশু।


তিনি বলেন, প্রতিটি দেশেই বৈষম্য রয়েছে। বিশ্বের ২০ শতাংশ ধনী জনগোষ্ঠীর মধ্যে পাঁচ বছরের নিচে শিশুমৃত্যুর যে হার, সমসংখ্যক দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এ হার দ্বিগুণ।


চাইবান বলেন, দক্ষিণ এশিয়া ও আফ্রিকার সাব সাহারা অঞ্চলে ৮০ শতাংশ প্রতিরোধযোগ্য মৃত্যুর ঘটনা ঘটে। এর অর্ধেক ঘটে ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, কঙ্গো ও ইথিওপিয়ায়।


ধনী ও দরিদ্রদের মধ্যে বৈষম্য কমাতে সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের ব্যাপারে জাতীয় পরিকল্পনা প্রণয়ন করতে জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইউনিসেফ।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত