আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ইস্তাম্বুল এয়ারপাোর্টে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩৬

ইস্তাম্বুল এয়ারপাোর্টে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩৬

তুরস্কের ইস্তামবুল শহরের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুক ও আত্মঘাতী হামলায় অন্তত ৩৬ জন প্রাণ হারিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬০ জনের বেশি। গত মঙ্গলবার রাতে এই হামলা চালানো হয়। হামলাকারীরা প্রথমে গুলিবর্ষণ করে বোমার বিস্ফোরণ ঘটায়। ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে এই হামলা হয়।
তাৎক্ষণিক এ হামলার দায় স্বীকার করেনি কোনো জঙ্গি বা সন্ত্রাসী গোষ্ঠী।
ঘটনার পরপরই বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল বন্ধ রেখেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দরের দু’টি ভিন্ন জায়গা লক্ষ্য করে জঙ্গিরা হামলা চালায় বলেই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।
তুরস্কের সংবাদমাধ্যম সূত্রের খবর, গভীর রাতে চার জন সশস্ত্র জঙ্গি বিমানবন্দরের ভিতরে ঢুকে পড়ে। গুলির শব্দও শুনতে পেয়েছেন কেউ কেউ। আইএস বা কুর্দি জঙ্গিরা এই হামলা করে থাকতে পারে বলে ধারণা তুরস্কের।


ইউরোপের শীর্ষ তিনটি ব্যস্ত শহরের একটি আতাতুর্ক বিমানবন্দর। লন্ডনের হির্থো ও ফ্রান্সের চার্লস দ্য গলের পরই ব্যস্ত বিমানবন্দর এটি। গত বছর জার্মানির ফ্রাঙ্কফুট বিমানবন্দরকে পেছনে ফেলে শীর্ষ তিনে উঠে আসে আতাতুর্ক বিমানবন্দর। ২০১৫ সালে ৬১ লাখ যাত্রী এই বিমানবন্দরে উঠা-নামা করেছেন।
তুরস্কের এক সরকারি কর্মকর্তা বলেন, হামলাকারীরা বিমানবন্দরের প্রবেশমুখের একটি চেক পয়েন্টে পৌঁছালে তাদের আটকাতে গুলি চালায় পুলিশ। কালাশনিকভ বন্দুক দিয়ে গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা এবং তারপর বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয় আত্মঘাতী হামলাকারী।
হামলায় প্রায় ৬০ জন আহত হয়েছেন জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলু বলছে।
এ বছর তুরস্কে বেশ কয়েক দফায় বোমা হামলা হয়েছে। এর মধ্যে ইস্তামবুলের পর্যটন এলাকায় দুই দফা আত্মঘাতী হামলা হয়, যার জন্য আইএসকে দায়ী করা হয়। এছাড়া রাজধানী আঙ্কারায় দুটি গাড়ি বোমা হামলা হয়, যার দায় করে একটি কুর্দি জঙ্গি গ্রুপ।
সময়টা ভাল যাচ্ছে না তুরস্কের। দফায় দফায় বোমা হামলা জর্জরিত দেশের নিরাপত্তা ব্যবস্থা। সেই সঙ্গে একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার ঘটনায় প্রতিবেশী রাশিয়ার সঙ্গে খারাপ সম্পর্কের জেরে ব্যবসা-বাণিজ্যে জেরবার অবস্থা। অবস্থা বেগতিক দেখে সোমবার রাশিয়ার কাছে দুঃখপ্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান।

শেয়ার করুন

পাঠকের মতামত