আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

নেতানিয়াহুকে ক্ষমা করার দাবি জানালেন ট্রাম্প

নেতানিয়াহুকে ক্ষমা করার দাবি জানালেন ট্রাম্প

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মহান নায়ক দাবি করে তার দুর্নীতির বিচার বাতিল করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে মামলাকে একটি ‘উইচ হান্ট’ বা রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা হিসেবে বর্ণনা করেছেন। খবর আলজাজিরার

গতকাল বুধবার, ট্রাম্প তার ট্রুথ স্যোশাল প্ল্যাটফরমে লেখেন, বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করা উচিত, অথবা এই মহান নায়ককে ক্ষমা করে দেওয়া উচিত, যিনি ইসরায়েলের জন্য এত কিছু করেছেন।

তিনি জানান, নেতানিয়াহু গত সোমবার আদালতে হাজির হবেন বলে আমি জানতে পেরেছি।

নেতানিয়াহুকে ২০১৯ সালে ঘুষ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিযুক্ত করা হয়। তার বিচার শুরু হয় ২০২০ সালে এবং এতে তিনটি ফৌজদারি মামলার কথা রয়েছে। নেতানিয়াহু সব অভিযোগ অস্বীকার করেছেন ও নিজেকে নির্দোষ দাবি করেছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, ৩ জুন থেকে নেতানিয়াহুর জেরা শুরু হয়েছে, যা চলতে পারে প্রায় এক বছর।

ইসরায়েলের প্রেসিডেন্ট ইসহাক হারজগ আইনি ক্ষমতা রাখেন নেতানিয়াহুকে ক্ষমা করার, কিন্তু তিনি বলেছেন—এ মুহূর্তে সে বিষয়টি আলোচনায় নেই এবং এ পর্যন্ত কেউ এ ধরনের অনুরোধও করেননি।

ট্রাম্প আরো বলেন, আমেরিকা ইসরায়েলকে রক্ষা করেছিল, আর এখন আমেরিকাই নেতানিয়াহুকে রক্ষা করবে।

কিন্তু ট্রাম্প বা যুক্তরাষ্ট্রের সরকার নেতানিয়াহুর বিচার বন্ধ করতে কী পদক্ষেপ নিতে পারে, তা পরিষ্কার নয়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত