আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

"ইয়েমেনের হুথিদের হামলায় কাঁপলো ইসরায়েলের চারটি লক্ষ্যবস্তু"

ইয়েমেনের হুথি যোদ্ধারা একটি ক্ষেপণাস্ত্র এবং তিনটি ড্রোন ব্যবহার করে ইসরায়েলের চারটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) ইয়েমেনের আল মাসিরাহ টেলিভিশন চ্যানেল হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ কথা জানিয়েছেন।


তিনি বলেন, 'ক্ষেপণাস্ত্র বাহিনী একটি সামরিক অভিযান পরিচালনা করেছে এবং প্যালেস্টাইন-২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অধিকৃত বেয়ার শেভা এলাকায় জায়নিস্ট শত্রুর একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে।'

হুথি মুখপাত্রের মতে, তাদের যোদ্ধারা তিনটি ড্রোন ব্যবহার করে ইসরায়েলি শহর আইলাত, আশকেলন এবং হাদেরার 'গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে' হামলা করেছে।

শুক্রবার সন্ধ্যায় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

২০২৩ সালে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বৃদ্ধির পর ইয়েমেনি হুথি আন্দোলন ফিলিস্তিনের প্রতি সমর্থন জানায়। তারা সতর্ক করে দেয়, যতক্ষণ ইসরায়েল ফিলিস্তিনের বিরুদ্ধে হামলা চালাবে, ততক্ষণ তারাও ইসরায়েলে, বিশেষ করে লোহিত সাগর এবং বাব এল-মান্দেব প্রণালী দিয়ে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ যেতে দেবে।

২০২৩ সালের নভেম্বরের মাঝামাঝি থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে হুথিরা কয়েক ডজন জাহাজে হামলা চালিয়েছে।

কয়েক মাস আগে গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইয়েমেনি যোদ্ধারা ইসরায়েলের ওপর হামলা স্থগিত করে। কিন্তু যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল আক্রমণ চালালে হুথিরা পুনরায় প্রতিক্রিয়া জানাতে শুরু করে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত