আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

অস্বীকার করছে ভারত রুশ তেল কেনা বন্ধ করার কথা

অস্বীকার করছে ভারত রুশ তেল কেনা বন্ধ করার কথা

রাশিয়া থেকে ভারতের তেল আমদানি বন্ধের ‘গুঞ্জন’ ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত নাকি রাশিয়া থেকে আর তেল কিনছে না- এমনটা শুনেছেন তিনি। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, এমন কোনো সিদ্ধান্তের বিষয়ে তারা কিছু জানে না।

শনিবার ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানিয়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমার জানা মতে, ভারত এখন রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করছে। আমি এটা শুনেছি, নিশ্চিত নই সেটা ঠিক কি না। তবে যদি তা সত্যি হয়, তাহলে এটা একটি ভালো পদক্ষেপ। দেখা যাক কী হয়।

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো, যখন সম্প্রতি রাশিয়ার কাছ থেকে তেল ও সামরিক সরঞ্জাম কেনার কারণে ভারতকে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

এর মধ্যে রয়েছে ভারতের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত আমদানি শুল্ক আরোপ ও অন্যান্য নিষেধাজ্ঞা। এর আগে ইউক্রেন যুদ্ধের মধ্যে পশ্চিমা নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে ভারত যে রাশিয়ার কাছ থেকে স্বল্পমূল্যে তেল কিনে চলেছে, তার সমালোচনা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র এনডিটিভিকে জানায়, তারা রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের কোনো সিদ্ধান্ত বা রিপোর্ট সম্পর্কে জানে না।

এক কর্মকর্তা বলেন, ভারতের জ্বালানি কেনাকাটা মূলত জাতীয় স্বার্থ ও বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে। আমরা কোনো ভারতীয় তেল কোম্পানি রাশিয়া থেকে আমদানি বন্ধ করেছে- এমন কোনো তথ্য পাইনি।

এ বিষয়ে এখনো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিও আসেনি। তবে শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আপনারা জানেন, আমাদের জ্বালানি সংগ্রহের ব্যাপারে সাধারণ নীতিমালা হলো- বাজারে যা পাওয়া যায় ও বৈশ্বিক পরিস্থিতির ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া হয়। কোনো নির্দিষ্ট বিষয়ে আমরা কিছু জানি না।

এদিকে, একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সরকারি তেল শোধনাগারগুলো গত সপ্তাহে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ রেখেছে। কারণ বিগত মাসে রাশিয়ান তেলে ছাড় কমে গেছে ও যুক্তরাষ্ট্র এ নিয়ে হুঁশিয়ারি দিয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়, ইন্ডিয়ান অয়েল করপোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম ও ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল লিমিটেড- এই চারটি সরকারি তেল কোম্পানি গত সপ্তাহে কোনো রাশিয়ান অপরিশোধিত তেল চায়নি। তারা এখন তেল সংগ্রহ করছে স্পট মার্কেট থেকে, যেখানে আবুধাবির মুরবান বা পশ্চিম আফ্রিকার অপরিশোধিত তেল বেশি কেনা হচ্ছে।

তবে এসব তেল কোম্পানি ও কেন্দ্রীয় জ্বালানিমন্ত্রক এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ভারতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও নায়ারা এনার্জি সবচেয়ে বেশি রাশিয়ান তেল আমদানি করে বেসরকারি খাতে। তবে রাষ্ট্রায়ত্ত পরিশোধনাগারগুলোর হাতেই ভারতের ৫২ লাখ ব্যারেল দৈনিক পরিশোধন সক্ষমতার ৬০ শতাংশের বেশি নিয়ন্ত্রণ রয়েছে।

গত ১৪ জুলাই ট্রাম্প হুমকি দিয়েছিলেন, কোনো দেশ রাশিয়া থেকে তেল কিনলে তাদের পণ্যের ওপর শতভাগ আমদানি শুল্ক বসাবে যুক্তরাষ্ট্র, যদি না মস্কো ইউক্রেন যুদ্ধ নিয়ে বড় ধরনের শান্তিচুক্তিতে পৌঁছায়।

বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত, এবং সমুদ্রপথে রপ্তানিকৃত রাশিয়ান অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতাও বটে। তাই দেশটির তেল বাণিজ্যে ট্রাম্পের হস্তক্ষেপ ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে চাপা উত্তেজনা তৈরি হয়েছে, যদিও ভারত এখনো আনুষ্ঠানিকভাবে রাশিয়া থেকে তেল কেনা বন্ধের কোনো সিদ্ধান্তের কথা স্বীকার করেনি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত