আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

প্রতিরক্ষা খাতে বড় বাজেট কানাডার, সৈন্যদের বেতনও বাড়বে

প্রতিরক্ষা খাতে বড় বাজেট কানাডার, সৈন্যদের বেতনও বাড়বে

ন্যাটোর প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে কানাডা সরকার বিলিয়ন বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় ঘোষণা করেছে। শুক্রবার (৮ আগস্ট) দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই ব্যয় পরিকল্পনা ঘোষণা করেন। সেই সঙ্গে সেনা সদস্যদের বেতন বৃদ্ধি করা হবে বলেও জানান তিনি।


কার্নি গত এপ্রিল মাসে দায়িত্ব নেওয়ার পর থেকেই একাধিকবার সতর্ক করেছেন, তাদের সেনাবাহিনী ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় যথেষ্ট প্রস্তুত নয়।


তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে আমাদের নিরাপত্তাকে অবহেলা করেছি। ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা এবং শীতল যুদ্ধ-পরবর্তী সময়ে পুনর্গঠিত আন্তর্জাতিক ব্যবস্থা এখন চাপের মুখে রয়েছে।

কার্নি বলেন, সেনাবাহিনীর সর্বনিম্ন পদমর্যাদার সদস্যদের জন্য ২০ শতাংশ বেতন বৃদ্ধি করা হবে। সৈন্যদের এই বেতন বৃদ্ধিতে ২ বিলিয়ন কানাডিয়ান ডলার (১.৫ বিলিয়ন মার্কিন ডলার) ব্যয় হবে। এ অর্থ এই বছরের জন্য পরিকল্পিত নতুন ৯ বিলিয়ন কানাডিয়ান ডলারের সামরিক বিনিয়োগের অংশ। এছাড়াও যুদ্ধযান, ড্রোন ও অন্যান্য সামরিক সরঞ্জামে বিনিয়োগ করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো মিত্রদের প্রতিরক্ষা খাতে জিডিপির পাঁচ শতাংশ ব্যয়ের দাবি জানিয়েছেন। তিনি মনে করেন, পর্যাপ্ত ব্যয় না করলে যুক্তরাষ্ট্র জোটের দেশগুলোকে সুরক্ষা নাও দিতে পারে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত