আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

দক্ষিণ কোরিয়ার সেনা সংখ্যা ২০% কমলো পুরুষ জনশক্তির ঘাটতির কারণে

দক্ষিণ কোরিয়ার সেনা সংখ্যা ২০% কমলো পুরুষ জনশক্তির ঘাটতির কারণে

গত ছয় বছরে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর সদস্য সংখ্যা ২০ শতাংশ কমে চার লাখ পঞ্চাশ হাজারে দাঁড়িয়েছে। বিশ্বের সর্বনিম্ন জন্মহারের দেশটিতে বাধ্যতামূলক সামরিক সেবার যোগ্য পুরুষদের সংখ্যা হঠাৎ কমে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানান, সেনাবাহিনীতে যোগদানের জন্য উপযুক্ত পুরুষদের সংখ্যা কমে যাওয়ায় কর্মকর্তার ঘাটতিও দেখা দিয়েছে। এই প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে সামরিক কার্যক্রম পরিচালনায় সমস্যা দেখা দিতে পারে।

২০০০ সালের শুরুর দিকে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীতে প্রায় ৬ লাখ ৯০ হাজার সদস্য ছিল। এরপর থেকে সদস্য সংখ্যা ক্রমাগত কমতে শুরু করে। ২০১৯ সালে সেনা ও কর্মকর্তার সংখ্যা ছিল প্রায় ৫ লাখ ৬৩ হাজার।

আরেকদিকে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২০২২ সালের সর্বশেষ হিসাব অনুযায়ী, উত্তর কোরিয়ার সক্রিয় সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় ১২ লাখ।

সরকারি তথ্যানুযায়ী, দক্ষিণ কোরিয়ায় ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে ২০ বছর বয়সী পুরুষদের সংখ্যা ৩০ শতাংশ কমে দুই লাখ ত্রিশ হাজারে দাঁড়িয়েছে। এই বয়সেই বেশিরভাগ পুরুষ শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৮ মাসের বাধ্যতামূলক সামরিক সেবায় অংশ নেন।

২০২৫ সালে ঘোষিত দক্ষিণ কোরিয়ার ৪৩.৯ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা বাজেট উত্তর কোরিয়ার অর্থনীতির আনুমানিক আকারের চেয়েও বড়।

তবুও প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেনাবাহিনীতে প্রয়োজনীয় সদস্য-সংখ্যার তুলনায় এখনো পঞ্চাশ হাজার জনের ঘাটতি রয়েছে। এর মধ্যে নন-কমিশন্ড অফিসার পদে প্রায় ২১ হাজার জনের ঘাটতি রয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত