আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

আন্তর্জাতিক নজর: আলাস্কায় মুখোমুখি ট্রাম্প ও পুতিন

আন্তর্জাতিক নজর: আলাস্কায় মুখোমুখি ট্রাম্প ও পুতিন

ইউক্রেইন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য আলাস্কায় বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ক্ষমতাধর দুই নেতা আঙ্করেজের এলমেনডর্ফ-রিচার্ডসন ঘাঁটির একটি কক্ষে পাশাপাশি বসেছেন। তাদের সঙ্গে দুইজন করে সহযোগী আছেন। খবর বিবিসির

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন যেখানে বসেছেন, সেখানে তাদের পেছনে একটি নীল রঙের ব্যানারে লেখা ‘পারসুইং পিস’।

এ সময় ট্রাম্প বা পুতিন কোনো বক্তব্য দেননি। সাংবাদিকরা প্রশ্ন ছুঁড়লেও কেউ কোনো উত্তর দেননি। শুধামাত্র ট্রাম্প বলেন, ‘ধন্যবাদ। অনেক ধন্যবাদ।’ এরপর সাংবাদিকদের কক্ষ থেকে বের করে দেওয়া হয়।

এর আগে ক্ষমতাধর দুই নেতাকে বহনকারী বিশেষ ফ্লাইট অবতরণের পর থেকেই আলোচনা হচ্ছিল তারা একই গাড়িতে বৈঠকের স্থানে যাবেন নাকি আলাদা যাবেন। অবশেষে সব জল্পনা উড়িয়ে একই গাড়িতে চড়ে বসেন ট্রাম্প-পুতিন।

তার আগে প্রথমে পুতিনকে বহনকারী ফ্লাইট আলাস্কার আ্যাঙ্কোরেজে অবতরণ করে। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলাস্কায় অবতরণ করেন বিশেষ ফ্লাইটে করে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, বৈঠকে ট্রাম্পসহ তিনজন এবং পুতিনের সঙ্গেও আরও দুজন থাকবেন। পুতিনের সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ।

লাভরভ ও উশাকভ অভিজ্ঞ কূটনীতিক, যারা রাশিয়ার পররাষ্ট্রনীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

লাভরভ ২০ বছরেরও বেশি সময় ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্ব দিচ্ছেন, আর উশাকভ—যিনি এক দশকেরও বেশি সময় ধরে প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ উপদেষ্টা। ‍তিনি এর আগে যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত