আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

ট্রাম্পের নোবেল চাওয়া: ইউক্রেন আলোচনা ব্যর্থতায় আমেরিকানদের সমালোচনা

ট্রাম্পের নোবেল চাওয়া: ইউক্রেন আলোচনা ব্যর্থতায় আমেরিকানদের সমালোচনা

ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি ছয় মাসে ছয়টি যুদ্ধ শেষ করেছেন। নোবেল শান্তি পুরস্কারের জন্যও মনোনয়ন চেয়েছেন। কিন্তু এই মার্কিন প্রেসিডেন্টের কূটনৈতিক দক্ষতা নিয়ে সন্তুষ্ট নন খোদ আমেরিকানরা।

একটি রেটিং ট্র্যাক করে ট্রাম্পের প্রতি মার্কিনিদের সমর্থন শনাক্ত করা হয়েছে। যেখানে দেখা গেছে, গত ফেব্রুয়ারি পর্যন্ত ট্রাম্পের বিদেশ নীতির প্রতি মার্কিনিদের সমর্থন বেশি ছিল। তখন রেটিং ছিল ২।  

তবে চলতি সপ্তাহে নতুন জরিপে দেখা , ট্রাম্পের বিদেশ নীতির প্রতি মানুষের সমর্থনের রেটিং মাইনাস ১৪। এই জরিপ শুরু হয় আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের দিন। আর শেষ হয় হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর। 

অধিকাংশ আমেরিকান মনে করছেন ট্রাম্প বিদেশি নেতাদের সঙ্গে কার্যকরভাবে আলোচনা করতে পারছেন না। জরিপে অংশগ্রহণকারীদের মাত্র ৩২ শতাংশ বলেছেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টরা যুদ্ধ শেষ করার দিকে কিছু অগ্রগতি এনেছেন। ইউক্রেন-রাশিয়া সংঘাত মোকাবিলায় ট্রাম্পের নিট অনুমোদনের হার মাইনাস ১০।

নিট অনুমোদন হার হলো রাষ্ট্রপ্রধানদের নিয়ে চালানো জনমতে সমর্থন ও বিরোধের হিসাব। সমর্থন ও বিরোধের পক্ষে পড়া ভোট হিসাব করে এই নিট অনুমোদন হার বের করা হয়। ট্রাম্প সম্পর্কিত জনমতের তথ্য ইউগভ ডটকম থেকে নিয়েছে ইকোনমিস্ট। ইউগভ হলো বৈশ্বিক জনমত যাচাইয়ের একটি প্ল্যাটফর্ম।

ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ইউগভের ওয়েবসাইটে প্রতি সপ্তাহেই তাঁকে নিয়ে জনমত ট্র্যাক করে ইকোনমিস্ট। সেখানে আমেরিকানদের উদ্দেশে প্রশ্ন করা হয়, তারা প্রেসিডেন্টের নেওয়া পদক্ষেপগুলো সমর্থন করেন কি না। ফলাফল চার্টে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রেসিডেন্টের তুলনায় ট্রাম্পের পক্ষে সমর্থন নিয়মিত ওঠা নামা করছে। 
 
ট্রাম্পের অভিষেকের সময় তার নেওয়া অর্থনীতি সংক্রান্ত পদক্ষেপের ওপর রেটিং বেশি ইতিবাচক ছিল। কিন্তু বাণিজ্য যুদ্ধ শুরু এবং বিনিয়োগকারীদের প্রতিক্রিয়ার পর তা কমতে শুরু করে। ইউগভের তথ্য ইঙ্গিত দিচ্ছে, আমেরিকানরা এখন ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিও অসমর্থন জানাচ্ছেন। 

ইউগভের তথ্য ব্যবহার করে ইকোনমিস্ট অঙ্গরাজ্যভিত্তিক সমর্থনের হারও বের করেছে। সেখানে দেখা যায়, যেসব অঙ্গরাজ্য ডেমোক্র্যাটের ঘাঁটি সেখানে সমর্থন কম। আবার যেসব রাজ্য রিপাবলিকানদের ঘাঁটি সেখানে সমর্থন বেশি। তবে এর বাইরের অঙ্গরাজ্যগুলোতে ট্রাম্পের প্রতি অসন্তোষ ব্যাপক। গত নির্বাচনে দুই দলের ঘাঁটির বাইরের অঙ্গরাজ্যগুলোই ট্রাম্পের জয়ে ভূমিকা রেখেছিল।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত