আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের প্রতীক: ট্রাম্পের জন্য অভূতপূর্ব সামরিক প্যারেড!

যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের প্রতীক: ট্রাম্পের জন্য অভূতপূর্ব সামরিক প্যারেড!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন। লন্ডনের উইন্ডসর প্রাসাদে পৌঁছানোর পর তাকে এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে রাজকীয়ভাবে অভ্যর্থনা জানানো হয়। প্রথমে প্রিন্স অব ওয়েলস উইলিয়াম ও তার স্ত্রী প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন তাদের স্বাগত জানান। এরপর রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা তাদের অভ্যর্থনা জানান।

রাজকীয় আইরিশ স্টেট কোচে করে উইন্ডসর ক্যাসলে পৌঁছে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি ব্রিটিশ রাজা-রানির পাশে দাঁড়িয়ে গার্ড অব অনার গ্রহণ করেন। লন্ডনের মতে, সামরিক কুচকাওয়াজ এবং আকাশে যুদ্ধবিমানের প্রদর্শনীসহ এটি সাম্প্রতিক ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধানকে দেওয়া সবচেয়ে বড় আনুষ্ঠানিক অভ্যর্থনা।
এরপর ট্রাম্প রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সেনাদের অভিবাদন গ্রহণ করেন। পরে ট্রাম্প ও মেলানিয়া সেন্ট জর্জেস চ্যাপেল পরিদর্শন করে সেখানে রানি দ্বিতীয় এলিজাবেথের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। রাজকীয় আনুষ্ঠানিকতা শেষে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

মার্কিন প্রেসিডেন্টের এই সফরকে কেন্দ্র করে লন্ডনজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর মধ্যেই 'স্টপ দ্য ট্রাম্প কোয়ালিশন'-এর নেতৃত্বে লন্ডনে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। এছাড়া, উইন্ডসর প্রাসাদের একটি টাওয়ারে ট্রাম্প ও জেফ্রি এপস্টিনের ছবি প্রদর্শন করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আশা প্রকাশ করেছেন যে, এই সফর দুই দেশের বিশেষ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। তিনি জানান যে, ট্রাম্পের সঙ্গে বাণিজ্য, শুল্ক কমানো, ইউক্রেন এবং ইসরায়েল নিয়ে আলোচনা করবেন। উল্লেখ্য যে, ডোনাল্ড ট্রাম্প ২০১৯ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের সময়ে প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে গিয়েছিলেন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত