আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

সিংহাসন ছাড়ছেন জাপানের সম্রাট

সিংহাসন ছাড়ছেন জাপানের সম্রাট

দু’এক বছরের মধ্যেই সিংহাসন ছেড়ে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাপানের সম্রাট আকিহিতো।

বুধবার জাপানের রাষ্ট্রায়াত্ত সম্প্রচার মাধ্যম এনএইচকে'র বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যায় ভুগতে থাকা ৮২ বছর বয়স্ক সম্রাট আকিহিতো আর সিংহাসনের দায়িত্বে থাকতে চাইছেন না এবং সে লক্ষ্যেই তিনি তার অফিসিয়াল সব কাজকর্ম গুঁটিয়ে আনছেন। তবে সম্রাট তার দায়িত্ব হস্তান্তরের কোনো দিনক্ষণ জানাননি বলে জানিয়েছে এনএইচকে।

২৭ বছর ধরে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করে আসা আকিহিতোর অবসর হবে আধুনিক জাপানের ইতিহাসে এ ধরনের প্রথম ঘটনা।

জানা গেছে, চ্রিসান্থেমাম বা চন্দ্রমল্লিকা সিংহাসনের পরবর্তি সম্রাট হিসেবে দায়িত্ব নেয়ার কাতারে ৫৬ বছর বয়সী যুবরাজ নারুহিতোই রয়েছেন প্রথমস্থানে।

১৯৮৯ সালে বাবা হিরোহিতোর স্থলাভিষিক্ত হন সম্রাট আকিহিতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উগ্র জাতীয়তাবাদ থেকে রাজতন্ত্র দূরে রাখায় হিরোহিতো প্রশংসিত হয়েছিলেন।

২০১১ সালে ফুকুশিমায় প্রলয়ংকরী ভূমিকম্প ও সুনামির পর টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেন সম্রাট আকিহিতো, যা কখনো দেখা যায় না।

বার্তা সংস্থা এপির মতে, জাপানের সিংহাসন থেকে জীবিত সম্রাটের সরে দাঁড়ানোর ঘটনা সবশেষ ২০০ বছর আগে ঘটেছিল।


এলএবাংলাটাইমস/আইএলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত