আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

পুতিনের সঙ্গে বৈঠক স্থগিত করল হোয়াইট হাউস

পুতিনের সঙ্গে বৈঠক স্থগিত করল হোয়াইট হাউস

ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত বৈঠক বাতিল করেছে হোয়াইট হাউস। মঙ্গলবার ট্রাম্প স্পষ্ট করে জানান, তিনি “অর্থহীন কোনো বৈঠকে সময় নষ্ট করতে রাজি নন।”
এই বৈঠকটি দুই সপ্তাহের মধ্যে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে হওয়ার কথা ছিল। যদিও হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, ‘নিকট ভবিষ্যতে এমন কোনো বৈঠকের পরিকল্পনা নেই।’

বিশ্লেষকেরা মনে করেন, যুদ্ধবিরতির প্রশ্নে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অবস্থান একেবারে বিপরীত হওয়ায় এই শীর্ষ বৈঠক এখন অর্থহীন হয়ে পড়েছে।

ট্রাম্প একটি যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়ে বলেন, “যেখানেই ফ্রন্টলাইন আছে, সেখানেই থেমে যাও, ঘরে ফিরে যাও, মানুষ হত্যা বন্ধ করো।” ইউক্রেন ও ইউরোপীয় নেতারাও এই অবস্থানকে সমর্থন করেছেন।

কিন্তু মস্কো সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে, তারা ‘দীর্ঘমেয়াদি ও স্থায়ী’ শান্তি চায়, যা হবে ইউক্রেনীয় সেনাদের পূর্বাঞ্চল থেকে সম্পূর্ণ প্রত্যাহার এবং দনবাস অঞ্চলে রাশিয়ার সার্বভৌমত্ব মেনে নেওয়ার ভিত্তিতে।


ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এই শর্ত ছাড়া রাশিয়া আলোচনায় যাবে না।

উল্লেখ্য, এর আগে গত আগস্টে আলাস্কায় দুই নেতার মধ্যে একটি বৈঠক হলেও, তা কোনো সুনির্দিষ্ট সমঝোতা ছাড়াই শেষ হয়েছিল।

এদিকে ট্রাম্পের একটি প্রস্তাবে ইউক্রেনকে দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল রাশিয়াকে ছেড়ে দেওয়ার চাপ দেওয়া হয় বলে কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যা জেলেনস্কি সরাসরি প্রত্যাখ্যান করেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও বলেন, সংঘাতের মূল কারণগুলোর সমাধান ছাড়া কেবল যুদ্ধবিরতি কোনো স্থায়ী শান্তি আনবে না।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত