আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

ইউক্রেনে ‘টমাহক’ ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুমোদন দিয়েছে পেন্টাগন

ইউক্রেনে ‘টমাহক’ ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুমোদন দিয়েছে পেন্টাগন

ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর-পেন্টাগন। কেননা এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের মজুদের ওপর প্রভাব ফেলবে না। তবে চূড়ান্ত সিদ্ধান্তটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছেই রয়ে গেছে।

শুক্রবার এক প্রতিবেদনে সিএনএন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুসারে, অক্টোবরের শুরুতে ওয়াশিংটনে ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের সাক্ষাতের কিছুক্ষণ আগে হোয়াইট হাউসে হয়পেন্টাগনের মূল্যায়ন পৌঁছে দেওয়া হয়েছিল।

ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে জ্বালানি ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য ক্ষেপণাস্ত্রগুলো চায়েছে। টমাহকের পাল্লা প্রায় ১৬০০ কিলোমিটার। এটি সাধারণত জাহাজ বা সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয়।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনীয়দের প্রশিক্ষণ এবং মোতায়েনের পদ্ধতিসহ বেশ কয়েকটি অপারেশনাল বিষয় এখনো পর্যালোচনাধীন রয়েছে।

পেন্টাগনের মূল্যায়নকে বেশ কিছু ইউরোপীয় মিত্র ইতিবাচকভাবে দেখেছে। তারা বলেছে, এটি একটি উদ্বেগ দূর করেছে। এখন ট্রাম্প যদি স্থানান্তরের অনুমোদন, দেন তবে দ্রুত সরবরাহের পরিকল্পনা করা হয়েছে।

হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে সাম্প্রতিক বৈঠকের সময় ট্রাম্প বলেছিলেন, টমাহক যুক্তরাষ্ট্রের নিজেদেরই প্রয়োজন।

সিএনএন জানিয়েছে, হোয়াইট হাউস এবং পেন্টাগন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এর আগে জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেন বছরের শেষ নাগাদ দূরপাল্লার হামলা ক্ষমতা জোরদার করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।

ইতোমধ্যে পুতিন ও রুশ কর্মকর্তারা বারবার সতর্ক করে দিয়েছেন, কিয়েভে মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ সংঘাতকে 'গুরুতর উত্তেজনা বৃদ্ধির' দিকে নিয়ে যেতে পারে।

 
এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত