আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আর্মেনিয়ায় পুলিশ স্টেশনে হামলা, কয়েকজনকে জিম্মি

আর্মেনিয়ায় পুলিশ স্টেশনে হামলা, কয়েকজনকে জিম্মি

আর্মেনিয়ার ইয়েরেভানে একটি পুলিশ স্টেশনে অস্ত্রধারী একটি দল হামলা চালিয়ে বেশ কয়েকজনকে জিম্মি করেছে। এ ঘটনায় এরই মধ্যে একজনের নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

হামলাকারীরা রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবি করেছে। হামলাকারীদের প্রচারিত ভিডিওতে বিরোধীনেতা জিরাইর সেফিলিয়ানসহ অন্য কয়েকজন বন্দির মুক্তি চাওয়া হয়েছে। একই ভিডিওতে তাদের সমর্থকদের রাস্তায় নামার আহ্বান জানানো হয়েছে।

বিবিসি অনলাইনে রোববার এ তথ্য জানানো হয়েছে।

আর্মেনিয়ার প্রেসিডেন্ট সার্জ সারকিসিয়ানের কট্টর সমালোচক বিরোধীনেতা সেফিলিয়ান। নাগরনো-কারাবাখ অঞ্চলের সংঘর্ষ নিয়ে প্রেসিডেন্টের পদক্ষেপের তীব্র সমালোচনা করেন সেফিলিয়ান।

আর্মেনিয়ার সিভিলনেট নিউজপেপার হামলাকারীদের ‘ডেয়ারডেভিলস অব সাসৌন’ হিসেবে চিহ্নিত করেছে। এ হামলাকারীরা তাদের প্রচারিত ভিডিওতে বলেছে, ‘প্রিয় বন্ধু, দেশের নাগরিক ও আর্মেনীয় জাতি, শুরু হয়েছে গেছে, যা আমরা আপনাদের জন্য করছি... আপনারা রাস্তায় নেমে আসুন।’

সিভিলনেট আরো জানিয়েছে, হামলাকারীরা পুলিশ স্টেশনে সাতজনকে জিম্মি করেছে। তবে এ তথ্য নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। দলটি হুমকি দিয়েছে, তাদের ওপর যদি হামলা হয়, তাহলে তারা প্রতিশোধ নেবে। আত্মসমর্পণের কোনো ইচ্ছা নেই তাদের।

এদিকে আর্মেনিয়ার জাতীয় নিরাপত্তা সংস্থা এক বিবৃতিতে এ হামলার ঘটনাকে গুজব বলে দাবি করেছে। বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, ‘দলটির সমর্থকরা গণমাধ্যম ও সামাজিক নেটওয়ার্কে সশস্ত্র বিদ্রোহ ও ভবন জিম্মায় নেওয়ার ভুল তথ্য ছড়াচ্ছে... এ তথ্য সঠিক নয়।’

বিবৃতিতে দাবি করা হয়েছে, ‘বিদ্রোহী দলটি পুলিশ স্টেশনে আত্মসমর্পণ করতে যাওয়ার পর এ ধরনের গুজব ছড়ানো হয়েছে।’ এতে আরো বলা হয়েছে, ‘এ ঘটনা এবং এ ধরনের যেকোনো অবৈধ কর্মকাণ্ড আইনপ্রয়োগকারী সংস্থার মাধ্যমে কঠোর হাতে দমন করা হবে এবং এর উসকানিদাতের শান্ত করা হবে এবং শাস্তি দেওয়া হবে।’

এদিকে এক পুলিশ কর্মকর্তার নিহতের খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। দুজন জিম্মিকে ছেড়ে দেওয়া হয়েছে।

নাগরনো-কারাবাখ আজারবাইজানের মধ্যে পড়ে। কিন্তু সেখানে আর্মেনীয়রা সংখ্যাগরিষ্ঠ। ১৯৮৮ সালে সেখানে সোভিয়েত শাসন শেষ হওয়ার পর গৃহযুদ্ধ শুরু হয়। এ বছরের এপ্রিল মাস থেকে ওই অঞ্চলে বিচ্ছিন্ন সংঘর্ষ ঘটেই চলেছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত