আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

তুরস্কে ১৫ হাজার শিক্ষা কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

তুরস্কে ১৫ হাজার শিক্ষা কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

তুরস্কে ১৫ হাজার ২০০ শিক্ষা কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। ব্যর্থ অভ্যুত্থানের পর শুদ্ধি অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। 

তুরস্কে অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হওয়ার পর অভ্যুত্থান সমর্থনকারী সন্দেহে সরকারি চাকরিজীবীদের বরখাস্ত করা হচ্ছে। বিচার বিভাগ, পুলিশ বিভাগসহ বিভিন্ন বিভাগে কর্মরত প্রায় ৯ হাজার কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করেছে তুর্কি সরকার।

মঙ্গলবার শিক্ষা কর্মকর্তা-কর্মচারীদের বরখাস্ত করার বিষয়ে দেশটির শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সঙ্গে ফেতুল্লাহ গুলেনের যোগসূত্র রয়েছে।

তুর্কি সরকার অভিযোগ তুলেছে, শুক্রবারের অভ্যুত্থান চেষ্টার পরিকল্পনাকারী ফেতুল্লাহ গুলেন। তিনি যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় স্বেচ্ছায় নির্বাসনে আছেন।

তুরস্কের উচ্চাশিক্ষা বোর্ড এক আদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৫০০ ডিনকে পদত্যাগ করতে বলেছে। রাষ্ট্রীয় বার্তাসংস্থায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম গুলেন সমর্থকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়ার পর শিক্ষা কর্মকর্তা-কর্মচারীদের বরখাস্ত করা হলো। ইলদিরিম বলেন, আমি দুঃখিত, কিন্তু এ ধরনের সন্ত্রাসী সংগঠন (হিজমেত আন্দোলন) কোনো দেশের জন্য উপকারী হতে পারে না।

তিনি আরো বলেন, আমরা তাদের শেকড় এমনভাবে উপড়ে ফেলব, যেন কোনো গুপ্তঘাতক সন্ত্রাসী সংগঠন শান্তিপ্রিয় তুর্কিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে না পারে।

শুক্রবারের ব্যর্থ অভ্যুত্থানের পর তুরস্কে কয়েক হাজার পুলিশ ও সেনা সদস্য এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার অথবা বরখাস্ত করা হয়েছে। বিমান বাহিনীর প্রাক্তন প্রধান জেনারেল একিন ওজতুর্কসহ কমপক্ষে দুই ডজন জেনারেলকে রিমান্ডে নেওয়া হয়। ওজতুর্ক তার বিরুদ্ধে আনা অভ্যুত্থান ষড়যন্ত্রের কথা অস্বীকার করেন।

অভ্যুত্থান চেষ্টায় জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার অংশ হিসেবে ব্যাপক ধরপাকড় শুরুর পর জাতিসংঘসহ বিভিন্ন দেশ তুরস্ককে আইন ও মানবাধিকার লঙ্ঘন না করার আহ্বান জানিয়েছে।

মানবাধিকারবিষয়ক হাই কমিশনার জেইদ রা’আদ আল হুসেইন এক বিবৃতিতে বলেন, বিচারকদের গণ-বরখাস্ত অথবা অপসারণ গভীর হুঁশিয়ারির বিষয়। মৃত্যুদন্ড পুনর্বহালের ইস্যুকে ‘গভীর পরিতাপের বিষয়’ হিসেবে উল্লেখ করেন তিনি।

তুরস্কের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া তথ্যানুযায়ী, অভ্যুত্থান চেষ্টাকালে নিহত হয়েছেন ২৩২ জন এবং আহত হয়েছেন ১ হাজার ৫৪১ জন। তবে বেসরকারি গণমাধ্যমের প্রকাশিত খবরমতে, নিহতের সংখ্যা ২৬৫ জন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত