আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

বাংলাদেশকে নিয়ন্ত্রণের মনোভাব যুক্তরাষ্ট্রের নেই: বার্নিকাট

বাংলাদেশকে নিয়ন্ত্রণের মনোভাব যুক্তরাষ্ট্রের নেই: বার্নিকাট

বাংলাদেশকে নিয়ন্ত্রণের মনোভাব যুক্তরাষ্ট্রের নেই: বার্নিকাট শীর্ষ নিউজ, ঢাকা: বাংলাদেশকে নিয়ন্ত্রণ বা দখলের কোনো মনোভাবই যুক্তরাষ্ট্রের নেই বলে জানিয়েছেন এদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সা ব্লুম বার্নিকাট।

বুধবার আমেরিকান চেম্বার অব কমার্স বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।

বার্নিকাট বলেন, কোনো কোনো মিডিয়ায় এ রকম প্রচার আছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায়, দখল করতে চায়। এ ধরনের তথ্য ভিত্তিহীন ও অসত্য।

বার্নিকাট বলেন, ‘আমি নিশ্চয়তা দিয়ে বলছি, এ ধরনের কোনো মনোভাবই যুক্তরাষ্ট্রের নেই। আজকের দুনিয়ায় নিরাপত্তা পরিবেশ পরিবর্তন হয়েছে। একা কোনো দেশের পক্ষেই জঙ্গি ও সন্ত্রাসী কর্মকা- মোকাবেলা করা সম্ভব নয়। এ জন্য অংশীদারিত্ব প্রয়োজন। যুক্তরাষ্ট্র যেহেতু দীর্ঘদিন ধরে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছে, সে কারণে আমাদের অভিজ্ঞতা, প্রযুক্তি ও কৌশল রয়েছে। সেদিক থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করতে চায়।'

বাংলাদেশের ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির সঙ্গে মঙ্গলবার সই হওয়া চুক্তির উদাহরণ টেনে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অত্যন্ত আস্থার সম্পর্ক রয়েছে।

এ সময় জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্র“তি এবং বিভিন্ন পদক্ষেপেরও প্রশংসা করেন তিনি।

রাজধানীর গুলশানে ও কিশোরগঞ্জের শোলাকিয়ার জঙ্গি হামলাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের অংশ— এমন অভিমত ব্যক্ত করে বার্নিকাট বলেন, এ ধরনের সন্ত্রাসের মূলোৎপাটনে সুষ্ঠু এবং স্বচ্ছ তদন্ত প্রয়োজন। বাংলাদেশ এবং এ দেশের অর্থনীতির স্বার্থে যথাযথ নিরাপত্তা কৌশল নেওয়া দরকার।

এর সঙ্গে সুশীল সমাজ, ব্যবসায়ী সম্প্রদায়, ধর্মীয় নেতাসহ সমাজের সব শ্রেণিকে সম্পৃক্ত করার পরামর্শ দেন তিনি।

অ্যামচেমের মাসিক ভোজসভা উপলক্ষে ‘সেইফগার্ডিং ডিজিটাল প্লাটফর্ম’ শীর্ষক এ সভা রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়।

অ্যামচেম সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মার্কিন দূতাবাসের পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কর্মকর্তা ক্যাথেরিন সিগরেভস, প্রযুক্তিবিদ হাবীবুল্লাহ এন করিম, অ্যামচেমের সাবেক সভাপতি আফতাব উল-ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মাহবুব জামিল, রোকেয়া আফজালসহ দেশি-বিদেশি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত