আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

নারীর জন্য সবচেয়ে বাজে দেশ ইয়েমেন-পাকিস্তান

নারীর জন্য সবচেয়ে বাজে দেশ ইয়েমেন-পাকিস্তান

প্রতিবেদন অনুযায়ী, নারীর বসবাসের জন্য শীর্ষ বাজে দশটি দেশের ৬টিই হচ্ছে এশিয়ার।

নারীর বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে বাজে দেশ হচ্ছে ইয়েমেন। ্এরপরই রয়েছে পাকিস্তান। গতকাল সোমবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডবি্লউইএফ) এক জরিপে এ তথ্য উঠে এসেছে। খবর :ডেকান ক্রনিকল।
প্রতিবেদন অনুযায়ী, নারীর বসবাসের জন্য শীর্ষ বাজে দশটি দেশের ৬টিই হচ্ছে এশিয়ার। এর মধ্যে দক্ষিণ এশিয়ার মধ্যে রয়েছে একমাত্র পাকিস্তান। বাকি চারটি দেশ আফ্রিকার। শীর্ষ বাজে দশটি দেশ হচ্ছে- ইয়েমেন, পাকিস্তান, শাদ, সিরিয়া, মালি, ইরান, আইভরিকোস্ট, লেবানন, জর্ডান ও মরক্কো। ডবি্লউইএফের মতে, বিশ্বের কোনো দেশই সফলভাবে লিঙ্গবৈষম্য হ্রাস করতে পারেনি। ফোরামের চলতি বছরের গ্গ্নোবাল জেন্ডার গ্যাপ প্রতিবেদনে এ কথা বলা হয়।     নারীর জন্য সবচেয়ে বাজে দেশ ইয়েমেন-পাকিস্তান
প্রতিবেদন তৈরি করতে বিশ্বের ১৪২টি দেশের নারী ও পুরুষের মধ্যকার অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যকে বিশ্লেষণ করেছে ডবি্লউইএফ। এতে বলা হয়, সবচেয়ে কম পয়েন্ট পাওয়া দেশগুলোয় অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও শিক্ষার সুযোগের পাশাপাশি রাজনীতিতে প্রতিনিধিত্ব ও স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পুরুষের তুলনায় নারীর জন্য খুবই অপ্রতুল। ডবি্লউইএফ ২০০৬ সাল থেকে লিঙ্গীয় বৈষম্য নিয়ে এ জরিপ পরিচালনা করছে। তখন থেকেই বাজে দেশের তালিকায় এক নম্বরে আছে ইয়েমেন।
তীব্র লিঙ্গবৈষম্য থাকা দেশগুলো অর্থনীতি, শিক্ষা, রাজনীতি ও স্বাস্থ্যসেবার মতো বিষয়ে পুরুষের জন্য যতটা সুযোগ রাখে, নারীর জন্য সে পথ প্রায় ততটাই রুদ্ধ। দেশগুলোর প্রাথমিক স্কুলপড়ূয়াদের হার হিসাব করলেই চিত্র পরিষ্কার হয়ে ওঠে। মধ্য আফ্রিকার দেশ শাদে প্রাথমিক স্কুলে যায় মাত্র ৫৫ শতাংশ বালিকা। বিপরীতে ছেলের সংখ্যা ৭১ শতাংশ।
এ দশটি দেশেই মন্ত্রিসভার অন্তত ৮০ ভাগ সদস্য পুরুষ। একমাত্র পাকিস্তানের মন্ত্রিসভায় আছেন ২০ শতাংশ নারী। সিরিয়ায় অর্থনৈতিক কর্মকাণ্ডে ৭৬ শতাংশ পুরুষের বিপরীতে আছেন মাত্র ১৪ শতাংশ নারী।

শেয়ার করুন

পাঠকের মতামত